ফের টিআরপিতে যৌথ বিজয়ী! কামাল করল স্টার জলসা! জ্যাসকে হারিয়ে ফের স্লট দখল করল কথা

টিআরপি (Television Rating Point) বর্তমানে ধারাবাহিকের এক অবিচ্ছেদ্য অংশ। চলতি সময়ে ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ধারণ করে ওই সাপ্তাহিক টিআরপি তালিকা। ফলত চ্যানেল থেকে প্রযোজনা সংস্থা সকলেরই নজর থাকে এই টিআরপি তালিকার দিকে। তবে শুরু মাত্র পর্দায় মানুষের কাছেই নয়, বর্তমানে ধারাবাহিকের দর্শকদের মাঝেও চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এই টিআরপি তালিকা। কোন ধারাবাহিকটি পর্দায় কেমন ফল করছে? কোন ধারাবাহিকটির সাপ্তাহিক রেটিং কেমন? তাঁদের প্রিয় ধারাবাহিকটি চলতি সপ্তাহে স্লট দখল করতে পারল কিনা? এইসব কিছু জানার জন্য অধীর অপেক্ষায় বসে থাকেন দর্শকরা।

গত সপ্তাহের টিআরপি তালিকায় দুর্দান্ত ফল করেছিল শুভ বিবাহ। টিআরপি তালিকাতে তৃতীয় স্থানে উঠে এসেছে সোনামনি সাহা এবং হানি বাফনা অভিনীত এই নতুন ধারাবাহিকটি। তবে শুভ বিবাহ এরূপ দুর্দান্ত ফল করলেও, গত সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করে নিতে পারেনি একসময়কার চ্যানেল টপার ধারাবাহিক কথা। এমনকি পিছিয়ে গেছে সকলের অতি প্রিয় ধারাবাহিক গীতা LLB-ও। চলতি সপ্তাহে কি ফিরবে কথা আর গীতার গৌরব? কে হবে টপার?
এই প্রশ্নগুলোই বর্তমানে ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।

ইতোমধ্যেই চলে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। আর গত সপ্তাহের মতোই এই সপ্তাহের টিআরপি তালিকাতেও রয়েছে বিরাট চমক। এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে জি বাংলার দুটি জনপ্রিয় ধারাবাহিক- নিম ফুলের মধু এবং ফুলকি। এই সপ্তাহে দুটি ধারাবাহিকেরই রেটিং হয়েছে ৭.১। একদিকে বুবাইয়ের কেস নিয়ে চলছে টানটান উত্তেজনা আর অপরদিকে শালিনীর ফিরে আসা সব মিলিয়ে জমজমাট জি বাংলার এই দুটি ধারাবাহিক।

কথা কাছে ফের পরাস্ত হল জগদ্ধাত্রী

সকলকে অবাক করে দিয়ে এই সপ্তাহে দ্বিতীয়স্থানে উঠে এসেছে শুভ বিবাহ। ধারাবাহিকে সোনামনি সাহার দুর্দান্ত অভিনয় আর হানি বাফনার সঙ্গে সোনামনির অসাধারণ রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। এই সপ্তাহে শুভ বিবাহর রেটিং হয়েছে ৬.৭। এই সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক কথা। এভি আর গোবর দেবীর সম্পর্কের টানাপোড়ন বেশ পছন্দ করেছেন দর্শকরা। চলতি সপ্তাহে কথার রেটিং হয়েছে ৬.৩।

টিআরপি তালিকায় উঠে এল রোশনাই আর উড়ান

চলতি সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে একই স্লটের দুটি ধারাবাহিক। এই সপ্তাহে চতুর্থ স্থান দখল করেছে – কোন গোপনে মন ভেসেছে আর রোশনাই। এই প্রথমবার টিআরপি তালিকাতেও উঠে এসেছে শন ব্যানার্জী এবং অনুষ্কা গোস্বামীর ধারাবাহিকটি। অপরদিকে বেশ খানিকটা কমেছে কোন গোপনের জনপ্রিয়তা। বোঝাই যাচ্ছে এবার শ্যামলী আর অনিকেতকে কড়া টক্কর দিচ্ছে রোশনাই আর আরণ্যক। চলতি সপ্তাহে তাদের রেটিং হয়েছে ৬.২। এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার উড়ান। এই প্রথমবার টিআরপি তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছে উড়ান। এই সপ্তাহে তাদের রেটিং ৬.১। এবার দেখা পালা ব্লুজ প্রোডাকশন হাউজের দুটি ধারাবাহিক জগদ্ধাত্রী এবং গীতা পরের সপ্তাহে নিজের জায়গা ফিরে পায় কিনা।

BT •• নিম ফুলের মধু, ফুলকি ৭.১
2nd •• শুভ বিবাহ ৬.৭
3rd •• কথা ৬.৩
4th •• কোন গোপনে, রোশনাই ৬.২
5th •• উড়ান ৬.১