স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)। চলতি সপ্তাহে টিআরপিতে বেশ ভালো স্কোর করেছে তোমাদের রানী।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজের সংসার এবং ডাক্তার হওয়ার স্বপ্ন এই দুই নিয়েই নিজের জীবনে এগিয়ে চলছিল রানী। কিন্তু তার মাঝে গর্ভবতী হয়ে পড়েছে রানী। এটা জানার পর তার ওপর ভীষণ রেগে যায় জয়। কারণ সে এই মুহূর্তে এই বাচ্চাটা চায় না।
এই দিনের পর্বে দেখা যায়, জয় রানীকে বলছে তার আরো অনেক বেশি সাবধান হওয়া উচিত ছিল। এই মুহূর্তে জয়ের ক্যারিয়ার গোছানো বাকি। এখন সে কিছুতেই বাচ্চাটা নিতে পারবে না এই বলে রেগে সেখান থেকে বেরিয়ে যায় জয়। অন্যদিকে শুকলাও রানীর উপর বেশ রেগে যায়।
কিন্তু শুক্লা মনে মনে এই বাচ্চাটাকে চায়। সে ভাবতে থাকে যদি সে আগে জানতো যে রানী প্রেগন্যান্ট তাহলে তাকে দিয়ে উপোস করাতো না। অন্যদিকে সে এটাও ভাবে যে রানী তো নিজেই বাচ্চা, আর একটা বাচ্চাকে সে কিভাবে সামলাবে। ঠিক করে খাওয়া দাওয়া করে না শরীরের এই অবস্থা তার মধ্যে একটা বাচ্চার দখল তো চাট্টিখানি কথা নয়।
আরও পড়ুনঃ প্রথম পাঁচ থেকে ছিটকে গেল অনুরাগের ছোঁয়া, সেরার তালিকায় তোমাদের রানী! আজকের টিআরপিতে দারুন রদবদল
এরপর দুর্জয় জানতে পারে রানী কিছু খায়নি। তাই সে রানীর জন্য খাবার নিয়ে যায়। দুর্জয় রানীর কাছে যেতেই রানী দুর্জয়কে বোঝানোর চেষ্টা করে যে সে যদি তার পাশে থাকে তাহলে রানী এই বাচ্চা সংসার এবং পড়াশোনার সব সামলে নিতে পারবে। এই বাচ্চাটার তো কোন দোষ নেই এই বাচ্চাটা তাদের ভালোবাসার চিহ্ন। রানীর কথা শুনে দুর্জয়ও এই বিষয়ে ভাবতে থাকে। তবে কি শেষমেষ বাচ্চাটাকে আপন করে নেবে দুর্জয়?
View this post on Instagram





