বর্তমানে স্টার জলসার (Star jalsha) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কমলা ও সমান পৃথ্বীরাজ (Komola O Sreeman Prithwiraj)। জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি আসার পর থেকে এই ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে গিয়েছে। তবে বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের গল্প।
যারা ধারাবাহিকটি শুরু থেকে দেখে এসেছেন তারা জানবেন, মানিকের পিসি এবং পিসে মশাই মোটেই সুবিধার লোক নন। শুরু থেকেই তারা দুজন মিলে কমলা ও মানিকের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। কিন্তু এইবার এক চরম বিপদের মুখে মানিক কমলাকে ঠেলে দিল তাদের পিসেমশাই।
মানিকের পিসেমশাই চরম অপরাধের জন্য পুলিশের হেফাজতে ছিলেন, কিন্তু সেখান থেকে তিনি পালিয়ে এসে সুভাষিনীর ছোটবেলার সইয়ের স্বামী সুনীলের সাথে হাত মিলিয়ে মানিক এবং কমলাকে জব্দ করতে উতলা হয়ে ওঠে। সেই সময়ে কমলার শ্বশুর মশাই বাড়িতে না থাকার অনেক বড় সুযোগ নিয়েছেন তারা।
মানিকের মা চেয়েছিল তার সইয়ের মেয়ের সাথে মানিকের আবার বিয়ে দিতে। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না দেখে এইবার মানিকের পিসেমশাইকে দিয়ে তাদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করে সুনীল। অন্যদিকে গায়ের জ্বালা মেটানোর সুযোগ পেয়ে যায়, মানিকের পিসে।
মানিকের পিসেমশাই তাদের জালের মধ্যে বেঁধে বাঁশ বনে তেল ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয় তাদের। মানিক হাত জোড় করে কমলার জীবন ভিক্ষা চায় কিন্তু মানিকের পিসেমশাই সেকথা শুনতে চাননি। তাদের পোড়া জামাকাপড় মুখার্জি বাড়িতে পাঠিয়ে কমলা এবং মানিককে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা নেয় সে। মানিক আর কমলা কি পারবে এই চরম বিপদ থেকে নিজেদেরকে বাঁচাতে?





