স’র্বনাশের মুখে কথা! অন্ধ সেজে ফিরল ম্যান্ডি! প্রকাশ্যে নতুন প্রোমো

কিছু কিছু পুরোনো ধারাবাহিকের মধ্যে স্টার জলসার একটি ধারাবাহিক হল ‘কথা’ (Kotha) ধারাবাহিক। ধারাবাহিকে কথা অগ্নিভর জুটি এতটাই জনপ্রিয় যে দর্শক ভেবে নেন তারা বাস্তবে সম্পর্কে রয়েছেন। তাইতো তাদের জুটি দর্শকমহলে এতটা জনপ্রিয়। ধারাবাহিকের পরিবারের মিলেমিশে থাকার গল্প দর্শকদের বেশ পছন্দের। ধীরে ধীরে কিভাবে কথা গুহ বাড়ির একজন হয়ে উঠেছে সেই গল্পই ধারাবাহিকে দেখানো হয়েছে প্রথম দিন থেকে।

বর্তমানে ধারাবাহিকে কথা এবং অগ্নির জুটি সুপারহিট। কথার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অগ্নির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। দুজনে প্রথমবার জুটি বেঁধে যে এতটা জনপ্রিয়তা দর্শকের মাঝে পাবেন তা সত্যিই কল্পনা করা যায়নি। তবে দিনে দিনে যত ধারাবাহিক এগোচ্ছে তাদের কেমিস্ট্রি যেন আরো জমজমাট হয়ে উঠছে। তাইতো ধারাবাহিকের একটি পর্ব মিস করেন না দর্শক। কথা এবং অগ্নির মাখোমাখো প্রেম, রোমান্টিক দৃশ্যগুলো মিস করতে চান না দর্শক।

kotha, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, কথা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, kotha Today Episode 11 November, কথা আজকের পর্ব ১১ নভেম্বর, কথা আজকের পর্ব

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে কথা এবং অগ্নি জুনি এবং অঙ্কিতার মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য প্রেমের নাটক শুরু করেছে। জুনি এবং অঙ্কিতের সম্পর্ক যাতে শুধুমাত্র বন্ধুত্বে আটকে না থাকে তাই জন্য সবরকম চেষ্টা করছে তারা। এরকম করতে করতেই কথা এবং অগ্নিও একে অপরের কাছাকাছি চলে আসবে সেটাই ধারনা বাড়ির সবার। যদিও সেটা সময়ের অপেক্ষা।

প্রকাশ্যে কথা ধারাবাহিকের নতুন প্রোমো

সম্প্রতি ধারাবাহিক এর নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। আর সেই প্রোমো ভিডিও দেখে আবারও দর্শকদের ভয় শুরু হয়ে গিয়েছে। একেই তো একের পর এক বিপদ লেগে রয়েছে দুজনের জীবনে। চারিদিকে কথার শত্রু ছড়িয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম একজন হল মান্ডবী। যদিও অনেকদিন ধরে ধারাবাহিকে মান্ডবীকে দেখানো হচ্ছে না। তাই দর্শক মিস করছিলেন মান্ধবীকে। তবে আবারো ধারাবাহিকে ফিরিয়ে আনা হয়েছে কথার চিরশত্রু ম্যান্ডিকে।

ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখানো হয়েছে কথা অন্নকূট পুজোয় সমস্ত মানুষকে অন্ন বেড়ে দিচ্ছে। আর ঠিক সেখানেই উপস্থিত হয় ম্যান্ডি। কথার সঙ্গে ম্যান্ডির ধাক্কা লাগে, কথাকে সামলে নেয় অগ্নি। কিন্তু ম্যান্ডি ধাক্কা খেয়ে পড়ে যায়। আর তখনই হঠাৎ ম্যান্ডি বলে উঠে অন্ধ বলে সে চোখে কিছু দেখতে পায় না। ম্যান্ডির গলা শব্দ শুনে তো ঠিকই বুঝতে পারে কথা। এরপর ম্যান্ডির মাথার ঘোমটা সরে গেলে সবাই অবাক হয়ে যায়। কথা এবং অগ্নি অবাক হয়ে দেখতে থাকে, কথা বলে ওঠে ম্যান্ডি অন্ধ অসম্ভব। সুতরাং বোঝাই যাচ্ছে আগামী দিনে কথা ধারাবাহিকের পর্ব গুলি কতটা জমজমাট হতে চলেছে।