কথাকে মাত দিলো শুভ বিবাহর সোনামণি! কার অভিনয়ে মুগ্ধ দর্শক?

বর্তমানে জমজমাট স্টার জলসার পর্দা। সন্ধ্যে ৭টা হোক বা রাত ৯টা দুটো স্লটেই বর্তমানে কামাল করেছে স্টার জলসা (Star Jalsha)। সন্ধ্যে ৭টায় যেখানে একসময়কার বেঙ্গল টপার জগদ্ধাত্রীকে কড়া টক্কর দিচ্ছে কথা অন্যদিকে শুরুর থেকেই রাত ৯টার স্লট দখল করেছে স্টার জলসার নতুন সদস্য শুভ বিবাহ। তবে শুরুর থেকেই পর্দায় জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকটি। ডায়মন্ড দিদিকে এখনও মাথা চারা দিয়ে ওঠার সুযোগই দেয়নি এই ধারাবাহিকটি।

স্টার জলসার এই দুই ধারাবাহিকেই অভিনয় করেছেন বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী। কথাতে মুখ্য ভূমিকা অভিনয় করছেন সুস্মিতা দে এবং শুভ বিবাহতে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন সোনামনি সাহা। ছোটপর্দায় অনবদ্য অভিনেত্রী দুজনেই। জি বাংলার অপরাজিতা অপুর হাত ধরে টেলিভিশনে পর্দায় পা রেখেছিলেন সুস্মিতা। তারপর বউমা একঘর এবং পঞ্চমী ধারাবাহিকে মুখ্য ভূমিকা তাকে দেখাচ্ছে দর্শকরা। অন্যদিকে শুভ বিবাহ ধারাবাহিকে সুধার চরিত্রে অভিনয় করছেন স্টার জলসার ঘরের মেয়ে সোনামনি সাহা। দেবী চৌধুরানী ধারাবাহিকের হাত ধরে পর্দায় আত্মপ্রকাশ করার পর মোহর, এক্কা দোক্কা মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে পর্দায় কে বেশি প্রভাব বিস্তার করেছেন সেকথা বলবেন দর্শক।

কথা-অগ্নিভ না সুধা আর তেজ কোন জুটিকে বেশি পছন্দ করেছেন আপনারা?

কথা ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকা সুস্মিতার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। ধারাবাহিকে অগ্নিভ অর্থাৎ এভির চরিত্রে তার অভিনয় ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এভি আর গোবর দেবীর জুটি। তাছাড়াও বাংলা টকিজের এই ধারাবাহিকটিতে অভিনয় করছেন একঝাঁক জনপ্রিয় টলি তারকারা। অপরদিকে সোনামনি সাহার সঙ্গে শুভ বিবাহতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। কোন জুটি বেশি ভালোলাগছে পর্দায়?

বর্তমানে কথা ধারাবাহিকে কথা অর্থাৎ কথাকলি গুহর চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা। উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রী কথা ভীষণ ভালোবাসা গাছ পালা, বাংলা এবং বাংলার সংস্কৃতিকে। যদিও তার থেকে একেবারে বিপরীত গুণসম্পন্ন মানুষ অগ্নিভ। তবে দুজনের মধ্যে শত পার্থক্য থাকলেও বিপদের সময় সবসময় কথার পাশে দাঁড়ায় অগ্নি। সাংসারিক হোক বা কর্মজীবনে অগ্নি ছাড়া অসম্পূর্ণ কথার গল্প। এদিকে কথার থেকে অনেকটাই আলাদা সুধা। প্রথমবার বিয়ে করেও সংসার করা হয়নি সুধা। যদিও তাতে দোষ সুধার নয়, বরং তার প্রাক্তন স্বামীরই ছিল। শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হয় সুধা। তারপরই তার বিয়ে ঠিক হয় তেজ বসু মল্লিকের সঙ্গে। একেবারে সংসারী, বিচক্ষণ এবং বুদ্ধিমতি মেয়ে সুধা।

আরও পড়ুন: স্মৃতি ফিরলো সূর্যর! আগামী পর্বে অনুরাগের ছোঁয়ায় বিরাট চমক!

আপাত দৃষ্টিতে কথা আর সুধার মধ্যে অনেক মিল থাকেও দুজনের জীবনের গল্প একেবারেই আলাদা। কথা ধারাবাহিকের সুস্মিতার অভিনয় যেমন প্রশংসিত হচ্ছে দর্শক মহলে ঠিক একইভাবে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে সুধা। এমনকি বিশেভাবে তেজ আর সুধার কোন দৃশ্য এখনও দেখা না গেলেও দর্শক ইতিমধ্যেই বেশ পছন্দ করেছেন দুজনের রসায়ন। তবে আপনাদের কি মনে হয় কথা না শুভ বিবাহর সুধা, কে বেশি ভালো অভিনেত্রী? কার চরিত্রটি বেশি ভালো লাগছে আপনাদের?