মহিষাসুরমর্দিনী এবার ভুবনমোহিনী রূপে ধরা দিলেন স্টার জলসায়! কোয়েলকে এইরূপে দেখে মুগ্ধ নেটিজেনরা

প্রতিটি বাঙালির কাছেই সবচেয়ে বড় উৎসব হলো দুর্গা পূজা। আর এই পুজোর সুভারম্ভ হয় মহালয়া দিয়ে। অক্টোবরের শুরুতেই মহালয়া (Mahalaya)। তারপর হাতের কর গুনতে গুনতে হুড়োমুড়িয়ে এসে পড়বে সেই দীর্ঘ প্রতীক্ষিত পাঁচটা দিন। তার আর বেশি দেরি নেই, একেবারে দোরগোড়ায় বললেই চলে।

ঠিক কাঁটায় কাঁটায় ভোর চারটে বাজতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর গলা আর রেডিয়ো না হলে আবার কিসের মহালয়া। আর এর পরেই টিভির পর্দায় চোখ যেতে বাধ্য প্রত্যেক বাঙালির। প্রত্যেক বছর নিয়ম করে টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী না দেখলে মহালয়া বলে মনেই হয় না ভক্তদের। এখন থেকেই যেন চারপাশের বাতাসে একটা পুজো পুজো গন্ধ পেতে শুরু করেছেন আপামর বাঙালি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে স্টার জলসার মহিষাসুর মর্দিনী রূপে দেবী দুর্গার প্রথম ঝলক। এই দেবী দুর্গার রূপে দেখা যাচ্ছে কোয়েল মল্লিককে। একাধিকবার দেবী দুর্গা রূপে সকলের মন জয় করেছিলেন কোয়েল মল্লিক। ২০১৫ সালে জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’ -তে তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত। এর দু’বছর পর ২০১৭ সালে স্টার জলসার ‘দুর্গা দুর্গতিনাশিনী অনুষ্ঠানে দুর্গা সেজেছিলেন নায়িকা। পরের দু’বছর, অর্থাৎ ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালেও মহালয়াতে দেবী দুর্গা রূপে সামনে আসেন তিনি।

‘মহিষাসুরমর্দিনী’ -তে দুর্গা রূপে সামনে আসা এতটাই কঠিন কাজ যে, একটু এদিক -ওদিক হলেই তীব্র সমালোচনার ভয় থাকে। কিন্তু দুর্গা রূপে কোয়েল যথেষ্ট সাবলীল। এই রূপে দর্শকরাও তাঁকে খুবই পছন্দ করেন। দর্শকদের মতে তিনি যেন তৈরিই হয়েছেন এই চরিত্রটির জন্য। সম্প্রতি প্রকাশ পাওয়া ঝলকে তার পোশাক-আশাক, তার অঙ্গভঙ্গি, তার হাতে থাকা অস্ত্র এবং তার ত্রিনয়ন সবটাই যেন একেবারে সাবলীল।

তবে সম্প্রতি প্রকাশ পাওয়া ঝলকে দেবীর যে তেজস্বিনী রূপ ধরা পড়েছে তার বাইরেও এক শান্ত স্নিগ্ধ রূপে মহালয়ার ভোরে তাকে দেখতে পাবেন দর্শকরা। স্টার জলসা যেমন দেবী দুর্গার রূপে আগমন ঘটছে কোয়েল মল্লিকের ঠিক তেমনি জি বাংলায় দেবী দুর্গার রূপে দেখা যেতে চলেছে জগদ্ধাত্রীকে অর্থাৎ অঙ্কিতাকে। অতএব বোঝাই যাচ্ছে জমে উঠতে চলেছে এই বছরের মহালয়া।