টলিউড তথা বাংলা চলচ্চিত্র জগতে বাবা মেয়ের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক সেটা বিশেষভাবে পরিলক্ষিত হয়। রঞ্জিত মল্লিক এবং তার কন্যা কোয়েল মল্লিকের সম্পর্ক দেখলে। বাংলার একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রঞ্জিত (Ranjit Mallick) কন্যা কোয়েল মল্লিক (Koyel Mallick)। বাবার হাত ধরেই বাংলা সিনেমায় (Bengali Film) পা রেখেছিলেন তিনি। তারপর একই সাথে এগিয়ে গিয়েছেন তারা।
পুরনো ধারাকে বিদায় দিয়ে বাংলা চলচ্চিত্র জগৎ যখন আস্তে আস্তে এক নতুন ধারার সূচনা করছিল ঠিক সেই সময় আগমন ঘটে কোয়েল মল্লিকের। তিনি তার দুর্দান্ত অভিনয় দিয়ে হাজারো বাঙালির মনে জায়গা করে নিয়েছিলেন আর এখনো সেই জায়গা অটুট রয়েছে। তাই আজ এক ডাকেই তাকে সবাই চেনে। তাকে ঘিরে সমালোচনা করছেন এমন মানুষ প্রায় দেখাই যায় না। কারণ তিনি সবার কাছে প্রিয়। তিনি সবসময় তার কাজের জন্য এবং তার সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য চর্চায় থাকেন।
তাকে নিয়ে চর্চার আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে তার বাবার সুন্দর সম্পর্ক। এখনো নিজের মেয়ে অন্তপ্রাণ অভিনেতা রঞ্জিত মল্লিক। ছোট থেকেই নিজের মেয়েকে একেবারে বুকে আগলে বড় করেছেন তিনি। তার শিক্ষায় অভিনেত্রী হিসেবে যেমন সফলতা লাভ করেছেন কয়েল, ঠিক তেমনি সুচরিত্রের অধিকারিণীও হয়েছেন তিনি।
মেয়ে কি করবে সেটা সম্পূর্ণ মেয়ের উপরেই ছেড়ে দিয়েছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। কখনো মেয়ের কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি। তবে নিজের মেয়েকে নিয়ে প্রথম দিকে তার বেশ ভয় হত। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “কোয়েলের ছবি করা নিয়ে আমার কখনও কোনও আপত্তি ছিল না। কেবল ভয় ছিল। মনে হয়েছিল, ছবি সাফল্য না পেলে ওর মনের ওপর চাপ পড়বে।” এই সম্পর্ক সময়ের সাথে সাথে আরো অটুট হয়েছে।
আরও পড়ুন: স্টারের দর্শকদের জন্য সুখবর! ভক্তির সাগরে রামপ্রসাদের চরিত্রে থাকছে টেলিভিশনের জনপ্রিয় নায়ক!
এই দিন এক অনুষ্ঠানে গিয়েছিলেন রঞ্জিত মল্লিক এবং তার কন্যা কোয়েল মল্লিক। সেখানেই অনেক ভিড় ঠেলে সাংবাদিকদের সামনেই নিজের মেয়ের হাত ধরে তাকে আগলে আগলে নিয়ে আসতে দেখা যায় অভিনেতা রঞ্জিত মল্লিককে। এই দৃশ্য নজর কেড়েছে আপামোর বাঙালির। একজন বাবার তার মেয়ের প্রতি দায়িত্ব এবং যত্নশীলতার এক সুন্দর চিত্র ফুটে উঠেছিল সেখানে।





