বর্তমানে বাংলা টেলিভিশন জগতের অন্যতম দুটি চ্যানেল হলো জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star jalsha)। আর এই দুটি চ্যানেলেই সম্প্রচারিত হচ্ছে ব্লুজ প্রোডাকশনের দুটি হিট ধারাবাহিক। এই দুটি ধারাবাহিকই টিআরপি তালিকায় প্রথম পাঁচে রাজ করছে। তবে এইবার প্রোডাকশনের গাফিলতিতে ধারাবাহিক ছাড়ছেন নায়ক!
এই ব্লুজ প্রোডাকশন হাউজের আওতায় স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত হচ্ছে গীতা LLB (Geeta LLB)। এই ধারাবাহিকটির নায়িকা চরিত্রটি ভীষণ শক্তিশালী একটি চরিত্র। প্রাধান্যতার দিক দিয়ে দেখতে পেলে এই ধারাবাহিকে নায়িকা সবথেকে বেশি গুরুত্ব পায়। যার ফল স্বরূপ গীতা অর্থাৎ অভিনেত্রী হিয়া মুখার্জী এখন দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে।
সব ঠিক থাকলেও একটা জায়গায় দর্শকরা এই প্রোডাকশন হাউজের প্রতি বেশ ক্ষিপ্ত হয়েছে। এই ধারাবাহিকের নায়িকার চরিত্র প্রাধান্য পেলেও নায়কের চরিত্র এতোটুকুও প্রাধান্য পায় না। তার উপস্থিতি অত্যন্ত কম এবং সংলাপের পরিমাণও খুবই অল্প। সংলাপ থাকলেও সেটা তেমন গুরুত্বপূর্ণ হয় না। ফলে এত ভালো অভিনেতা হওয়া সত্বেও নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছে না অভিনেতা কুণাল শীল(Kunal Shil)।
আগেই জানানো হয়েছে এই ব্লুজ প্রোডাকশনের আওতায় জি বাংলা পর্দায় আরো একটি ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে যার নাম জগদ্ধাত্রী। এই ধারাবাহিতির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে চলেছে। এই ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভু প্রথম থেকেই তেমন একটা প্রাধান্য পায়নি। জগদ্ধাত্রীই ছিল গল্পের একমাত্র প্রধান চরিত্র। সম্প্রতি জনপ্রিয়তা পাওয়ার পর নায়ককেও কিছুটা গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরো পড়ুন: চন্দনকে জেল থেকে মুক্ত করতেই বিপাশার উপর ক্ষেপে গেল শিমুল সুচরিতা! পরাগের কথায় বিপাশাকে বুঝলো শিমুল!
এই মুহূর্তে গীতা LLB এর নায়কের প্রতি এই অবহেলা মেনে নিতে পারছেন না নায়কের ভক্তরা। যার ফলে দর্শকরা এই প্রোডাকশন হাউসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি নায়িকার পাশাপাশি নায়ককেও প্রাধান্য দিতে হবে। তাদের চরিত্র গুলির প্রতি এত অবহেলা করলে চলবেনা। যোগ্য প্রতিভাবান অভিনেতাদের অভিনয় করার সুযোগ করে দিতে হবে।





