Anurager Chhowa: ডাক্তারের কপালে বন্দুক ঠেকিয়ে সব সত্যি বার করল লাবণ্য! সূর্যের সামনে মিশকার পর্দা ফাঁস আসছে ধুন্দুমার পর্ব

Anurager Chhowa: বাংলার সেরার সেরা তকমা পাওয়া স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)-তে চলছে এখন ধামাকাদার পর্ব। মিশকা (Mishka) সেনগুপ্ত বাড়িতে এসে দাবি করে, সূর্যের সন্তানের মা হতে চলেছে মিশকা। যা শুনে আবার সূর্য (Surjo)-দীপার (Deepa) জীবনে নতুন করে ঝড় নামল। বহু বছর পর সূর্য দীপাকে নিজের স্ত্রীর সম্মান দিয়ে সেনগুপ্ত বাড়িতে এনেছে। দীপা যদিও প্রথমে ক্ষমা করতে পারেনি সূর্যকে। তবে সূর্য হাল ছাড়েনি। সূর্যের বারংবারের চেষ্টায় দীপা শেষমেশ সূর্যের প্রতি দুর্বল হয়ে পরে।

সোনা ও রূপাকে সূর্য যেভাবে ভালোবেসেছে, তা দেখে দীপা মুগ্ধ হয়ে যায়। বাড়ির সকলেই সূর্য ও দীপাকে এক করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীপার আগমনে সেনগুপ্ত বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়। যেখানে দীপার জীবনকেই নাটকের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা হয়। সকলে সেই পার্টিতে আনন্দে মেতে ওঠে।

সেনগুপ্ত বাড়ির সেই পার্টিতে হঠাৎ মিশকা এসে সকলের আনন্দে জল ঢেলে দেয়। এতদিন সূর্যকে ভুল রিপোর্ট দেখিয়ে সূর্যকে দীপার থেকে আলাদা করার চেষ্টা করেছিল মিশকাই। আজ সূর্যের সামনে সকল সত্যি এসে যাওয়ার মিশকা আরেক নতুন ছক কষে। সে দীপার সামনে সূর্যকে খারাপ কথার প্রচেষ্টায় থাকে।

পার্টিতে মিডিয়া ও সকলের সামনে মিশকা বলে যে সে সূর্যের সন্তানের মা হতে চলেছে। সূর্য যা শুনে অবাক হয়ে যায়। মিশকা জোর গলায় এই দাবি করে। যা দেখে সকলের মনেই প্রশ্ন জাগে, কেন মিশকা এটা বলছে? যদিও দীপাকে ভুল বোঝানোর জন্য মিশকার এই চাল বিফলে যায়। কারণ মিশকাকে অনেক আগেই চিনে গিয়েছে দীপা।

আরও পড়ুনঃ ‘তোমার জন্যই আমার সন্ধ্যার আজ এই অবস্থা’, সন্ধ্যার দুর্ঘটনার জন্য তারাকেই দোষী করল আকাশ!

মিশকার এরূপ বলার পরও দীপা সূর্যের পাশে দাঁড়ায়। লাবণ্য মিশকার উপর খুব রেগে গিয়ে তার কাছে প্রমান চায়। মিশকা সব প্রমান দিতে রাজি হয়। তখন লাবণ্য মিশকার সাথে সেই ডাক্তারের কাছে যায়, যিনি মিশকাকে রিপোর্ট বানিয়ে দিয়েছেন। লাবণ্য ডাক্তারকে ধমক দিলেই তার ভয়ে ডাক্তার সব স্বীকার করে নেয়। মিশকার প্রেগনেন্সির পেছনে আসল সত্য সকলের কাছে তুলে ধরে মিশকার সেই ডাক্তার।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)