বর্তমানে স্টার জলসার (Star jalsha) সব চাইতে পুরনো ধারাবাহিক গুলির একটি হলো অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। সেই শুরু থেকেই নিজের সুন্দর ব্যবহার দ্বারা দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিকের নায়িকা দীপা। বর্তমানে নায়িকা দীপার দায়িত্ববোধ নজর কাড়ছে ভক্তদের। ধারাবাহিকের টিআরপি ফের ছিটকে গিয়েছে প্রথম পাঁচ থেকে।
বর্তমান গল্প অনুযায়ী, কিছু অসৎ লোকের ষড়যন্ত্রের শিকার হয় সেনগুপ্ত পরিবার। যার ফলে নিজেদের বাড়ি হারাতে হয়েছিল তাদেরকে। কিন্তু সেই দুঃখ খুব বেশিদিন বহাল থাকতে দেয়নি ধারাবাহিকের নায়িকা দীপা। নিজের বুদ্ধি এবং সাহসিকতা প্রয়োগ করে সেনগুপ্ত পরিবারকে তাদের বাড়ি ফিরিয়ে দিয়েছে। যে কাজটা বাড়ির বড় ছেলে সূর্যের করার কথা ছিল সেই কাজটাই করে দেখিয়েছে দীপা। তবু তার কপালে সুখ নেই।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনুজা আর জয় দুজন মিলে নিজের অধিকার বুঝে নিতে ব্যস্ত। তারা কেউ নিজের বাড়ি ঘর দীপাকে দেবে না। টাকার অভাবে যদি রুপা মরেও যায় তাও তারা এই কাজ করবে না। এসব দেখে অবাক হয়ে যায় লাবণ্য আর প্রবীর। তারা ভাবতে পারেনা যে মানুষগুলো একসময় দীপার পাশে এসে দাঁড়িয়েছিল তারা আজ কিভাবে এতটা বিপক্ষে চলে যেতে পারে। দীপা তাদেরকে জানায়, সে এই বাড়িতে থাকবে না সেই দুই মেয়েকে নিয়ে চলে যাবে।
লাবণ্য এত বড় ভুলটা কিছুতেই সহ্য করতে পারেনা। সে প্রবীরকে বলে, “তোমার মনে আছে প্রবীর, ছোট্ট আলতা সিঁদুরের ব্যবসাটাকে কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা নিয়ে গিয়েছি। আজ লাবণ্যস নেই কিন্তু আমার আর দীপার মধ্যে সেই ক্ষমতা আছে আবার নতুন করে একটা ব্যবসা করে তোলার।” লাবণ্য দীপার দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, “তুমি আমার পাশে থাকবে তো দীপা। আমরা একসাথে আবার নতুন করে শুরু করব।” দীপা সেই কথা মেনে নেয় আনন্দের সঙ্গে।
এরপর দীপার সাথে, লাবণ্য প্রবীর এরা দুজনে ও বেরিয়ে আসে। তারা আর ওই বাড়িতে থাকবে না তারাও তাদের মেয়ে দীপার সাথে থাকবে। দীপা বীরকেও সাথে করে নিয়ে নেয়। কারণ ওই বাড়িতে ওই বাচ্চাটাকে দেখার মত কেউ নেই। দীপার উদারতা আবারো মুগ্ধ করে অর্জুনকে। অন্যদিকে একটু একটু করে ইরার সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি হতে থাকে সূর্যর। বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি গল্পে আসতে চলেছে নতুন মোড়।





