বিদায় নিল দুরানীর প্রেমের গল্প! কিভাবে শেষ দিনটা কাটালেন অর্কপ্রভ এবং অভিকা?

গত বছর ৮ সেপ্টেম্বর স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছিল তোমাদের রানী (Tomader Rani)। টেন্ট সিনেমার প্রযোজনায় ছকভাঙা এই ধারাবাহিক শুরুর থেকেই দৃষ্টি আকর্ষণ করেছিল সকলের। কোন মেয়ে বা বউয়ের নয়, একজন কম বয়সী মায়ের সংসার, সন্তান সামনে নিজের ক্যারিয়ারের প্রতিষ্ঠিত হওয়ার গল্প নজর কেড়েছিল ধারাবাহিক প্রেমী দর্শকদের। তবে জীবনের প্রতিটি ধাপে রানীর লড়াইয়ের গল্প ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা।

তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে তোমাদের রানীর জনপ্রিয়তা। রানী আর দুর্জয়ের জুটি কামাল করেছিল ছোটপর্দায়। এই ধারাবাহিকটির হাত ধরেই পর্দায় আত্মপ্রকাশ করেন নবাগতা অভিনেত্রী অভিকা মালাকা এবং অর্কপ্রভ রায়। তবে ছোটপর্দায় নতুন মুখ হয়েও এই জুটিকে সাদরে গ্রহণ করেছিল দর্শকরা। পর্দায় রানী-দুর্জয়ের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিল দর্শকরা।

https://www.instagram.com/p/C-Xlp9Vh6C0/?utm_source=ig_web_copy_link

তবে ধারাবাহিকটির জনপ্রিয়তা যে কতটা বেশ ছিল তা বোঝা যায় টিআরপি তালিকা দেখলেই। টিআরপি তালিকায় কামাল করেছিল এই ধারাবাহিকটি। শুরুর থেকেই সন্ধ্যে ৬টার স্লট দখল করেছিল তোমাদের রানী। প্রতিপক্ষ ধারাবাহিক ইচ্ছে পুতুল হোক বা যোগমায়া কিংবা অষ্টমী, তোমাদের রানীর সামনে ধোপে টিকতে পারেনি কেউ। সন্ধ্যে ৬টার স্লট দখল রেখেছিল ধারাবাহিকটি।

শেষ হচ্ছে তোমাদের রানী

তবে নতুন ধারাবাহিক তেঁতুলপাতার সম্প্রচারের সময় আসার পর চমকে যায় তোমাদের রানীর দর্শকরা। দর্শকদের মনে প্রশ্ন ওঠে তবে কি শেষ হচ্ছে তোমাদের রানী? উত্তর দিয়েছিলেন অভিনেত্রী অভিকা মালাকার। অভিনেত্রী জানিয়েছিলেন শেষ হচ্ছে দুরানীর পথ চলা। যা শুনে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন দর্শকরা। তেঁতুলপাতা দেখবেন না এমনটাই দাবি করেছিলেন অনেকেই।

কি দেখা গেল তোমাদের রানীর শেষ দিনের শুটিংয়ে?

জানা গেছে ধারাবাহিকের অত্যধিক বাজেট বেড়ে যাওয়া এবং কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণেই শেষ হচ্ছে তোমাদের রানী। গতকালই হয়ে গেছে ধারাবাহিকের শেষ শুটিং। রানী আর দুর্জয়ের বিয়ে এবং পরিবারে সকলের মধ্যে মিল দেখিয়েই শেষ হচ্ছে ধারাবাহিকটি। শেষ দিনের শুটিংয়ে ইমোশনাল হয়ে পড়েছিলেন অভিনেত্রী অভিকা মালাকার এবং অর্কপ্রভ। শেষ কেটে শেষদিনটা উৎযাপন করেন ধারাবাহিকের সদস্যরা। খুব সম্ভবত ১১ আগষ্ট শেষবারের জন্য সম্প্রচারিত হবে পর্দা থেকে চিরতরে বিদায় নেবে তোমাদের রানী।

View this post on Instagram

A post shared by Sreejita biswas (@sreejita._.biswas)