বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় এমন অনেক ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে যেগুলি টিআরপিতে তেমন ভালো জায়গা তৈরি করতে না পারলেও দর্শকদের মনে পাকাপাকিভাবে একটা জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। তারই মধ্যে অন্যতম হলো সন্ধ্যা ছটার স্লটে সম্প্রচারিত ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি শুরুতেই মন কেড়ে নিয়েছে দর্শকদের।
এই ধারাবাহিকের গল্পটি একটি ত্রিকোণ প্রেমকে প্রতিফলিত করেছে। ধারাবাহিকের নায়ক নায়িকা এবং ভিলেন তিনটি চরিত্রই দর্শকদের খুব পছন্দের। এখানে ভিলেন হিসেবে দেখা দিয়েছে নায়িকার নিজের দিদিকেই অর্থাৎ নিজের বোনের প্রতি হিংসা থেকে তার নানা রকম ক্ষতি করার চেষ্টা করে গিয়েছে ধারাবাহিকের নায়িকা। সাময়িকভাবে সফলতা লাভ করলেও পরবর্তীতে ধরা পড়েছে এবং জয় হয়েছে সত্যের। আর এভাবেই এগিয়েছে ধারাবাহিকের গল্প।
কিছুদিন আগে দেখা গিয়েছে ধারাবাহিকের নায়িকা মেঘকে বিয়ের আসরে বিয়ে চলাকালীন গুলি করতে গিয়ে একটু জন্য ফসকে যায় ময়ূরীর নিশানা ফলে বেঁচে যায় মেঘ আর ফেঁসে যায় ময়ূরী তাকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে নিজের কর্মফলের শাস্তি পেতে ঠিক জায়গায় পৌঁছে সে। এরপর এক কয়েদির দ্বারা ইচ্ছাকৃতভাবে মার খেয়ে আবার হসপিটালে ভর্তি হয় সে। এইভাবে নিজের বোনের সদ্য বিবাহিত জীবনকে অতিষ্ঠ করে তোলার পরিকল্পনা করেছে ময়ূরী।
টেলিভিশনের মাধ্যমে তেমন টিআরপি না উঠলেও ওটিটি মাধ্যমে দেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই ধারাবাহিক। বহুদিন ধরে শোনা যাচ্ছিল শেষ হয়ে যেতে চলেছে ইচ্ছে পুতুল। ইতিমধ্যেই জানা গিয়েছে শেষ সম্প্রচারের তারিখ। ১০ মার্চ সম্প্রচার হতে চলেছে ধারাবাহিকের অন্তিম পর্ব। সেই নিয়ে বেশ মন খারাপ দর্শক মহলের। তবে শেষটা আরো বেশি চমকে দিতে চলেছে দর্শকদের। অনেকেই জানতে আগ্রহী যে এই ধারাবাহিকের অন্তিম পর্ব টা ঠিক কেমন হতে চলেছে। সেটাই জানাতে চলেছি আজকের এই প্রতিবেদনে।
আরও পড়ুনঃ সারাজীবনের মত পঙ্গু হয়ে গেল পরাগ! আবার শতদ্রুর হাত ছেড়ে পরাগের সেবা করার সিদ্ধান্ত নিল শিমুল!
সূত্রের খবর, ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র মেঘের দিদি ময়ূরীর মৃত্যু দেখি এই শেষ হবে ধারাবাহিকটি। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছে সে। যতদূর জানা যাচ্ছে রক্তের অভাবে অথবা এই রমই কোন এক কারনে মৃত্যু হবে ময়ূরীর। খলনায়িকা শেষ হওয়ার সাথে সাথেই সমাপ্তি ঘটবে এই ধারাবাহিকের। তবে এই নিয়ে এখন অবধি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনরকম চূড়ান্ত খবর বা প্রমোশন ভিডিও সম্প্রচারিত হয়নি আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সেই পর্ব দেখতে পাবেন দর্শক মহল।
View this post on Instagram





