দীপা সূর্যকে নিজেই বললো রুপা তার মেয়ে! রুপাকে দীপার কাছে ফিরিয়ে দিল সূর্য! তবে কি এবার মান অভিমানের পালা মিটিয়ে কাছাকাছি আসবে তারা?

বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। শুধু প্রথম থেকেই এই তেলেগু সিরিয়ালের রিমেক বাংলা ধারাবাহিক ঠিক বেশ জনপ্রিয় ছিল দর্শকমহলে। তবে নতুন বছর পড়ার সাথে সাথে টিআরপি তালিকার একদম শীর্ষস্থানে জাঁকিয়ে বসে রয়েছে অনুরাগের ছোঁয়া। প্রথমে অবশ্য জনপ্রিয়তার কারণ ছিল সূর্য দীপার একটা মিষ্টি জুটি। তবে বর্তমানে জনপ্রিয়তার মূল কারণ তাদের দুই যমজ রুপা এবং সোনা।

বর্তমানে গল্পের মূল কেন্দ্রবিন্দু হল দুই যমজ মেয়ের আসল পরিচয় তাদের বাবা-মায়ের কাছে প্রকাশ করা। বাবা-মায়ের কেউই তাদের দুই যমজ মেয়ের আসল পরিচয় জানেনা একমাত্র জানে সূর্যর বাবা এবং মা। সেসঙ্গে অবশ্য দর্শকরা চাইছেন মিশকার জারিজুড়ি এবার শেষ হোক। তবে ধারাবাহিক নির্মাতারা টিআরপি ধরে রাখার জন্য বারে বারে সত্যের সামনে নিয়ে এসেও আসল সত্যি প্রকাশ করছেনা যার জন্য বেজায় চটে যাচ্ছে দর্শকরা।

তার জন্যই সম্প্রতি ধারাবাহিক নির্মাতারা হয়তো গল্পে একটু পরিবর্তন নিয়ে আসছে। সম্প্রতি দেখা যাচ্ছে আস্তে আস্তে সব সত্যিই পর্দা ফাঁস হচ্ছে। কিছুদিন আগেই দেখা গেল সূর্য জানতে পারল রুপা হল দীপার সন্তান কিন্তু সেটা সে দীপার মুখ থেকে শুনতে চায় যার জন্য রুপাকে নিয়ে নিজের বাড়িতে রেখে দিয়েছে। আর সকল কে বলেছিল যে যতক্ষণ না রুপার বাবা-মা এসে তার কাছ থেকে রূপাকে নিয়ে যাচ্ছে ততক্ষণ সে রুপাকে কোথাও যেতে দেবে না। সূর্যের বাড়ির লোক অনেক করে তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে রূপা দীপার কাছে ভালো থাকে কিন্তু সে কিছুতেই শুনতে চাইনি।

তবে এবার জানা যাচ্ছে দীপা নিজের মুখেই বলবে যে রুপা হলো তার মেয়ে। এমনিতেই কবীরের সঙ্গে দেখা হওয়ার পর থেকে সূর্যর মনে হচ্ছে যে দীপা যদি তার কাছে আসল সত্যিটা স্বীকার করত তাহলে সে সবকিছু ভুলে দীপাকে তার সন্তান সহ মেনে নিত। কিন্তু উল্টোদিকে রুপা যে তার এবং দীপার মেয়ে সেটা কিছুতেই মেনে নিতে চাইছে না সূর্য। তবে দর্শকদের মত আরো একবার নিজেদের মেয়েদের জন্যই কাছাকাছি আসবে সূর্য এবং দীপা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বারবার তাদের মাঝে চলে আসছে মিশকা। সে ষড়যন্ত্র করে সূর্য দীপাকে কিছুতেই এক হতে দিচ্ছে না।

তবে আজকের পর্বে দেখা যাবে দীপা নিজেই সূর্যকে বলবে যে রুপা তার মেয়ে এবং সূর্য রুপাকে দীপার কাছে দিয়ে যাবে। তবে এই দৃশ্য দেখার পরে দর্শকদের আর তর সইছে না। তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সোনা রুপার আসল পরিচয় জানো প্রকাশ পায় সূর্য আর দীপার কাছে। সেই সঙ্গে মিশকার সব চক্রান্ত ফাঁস হয়ে দীপাকে ভুল বোঝা বন্ধ করে সূর্য। তবে সেই দিন কবে আসবে তাই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দর্শকদের মনে। তারা বলছে এতদিন হয়ে গেছে আর ভালো লাগছে না এই একই ট্র্যাক।