পোখরাজের কষ্ট অনুভব করছে দর্শক! কি অদ্ভুত সুন্দর অভিনয়! সপ্তর্ষি মৌলিকের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

এই মুহূর্তে স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘এক্কাদোক্কা’। লীনা গাঙ্গুলীর লেখা ধারাবাহিকগুলোর মধ্যে এই ধারাবাহিকটি এই মুহূর্তে টিভির পর্দায় সবচেয়ে বেশি জনপ্রিয়। রাধিকা পোখরাজের জুটি যেটি দর্শকদের সবচেয়ে বেশি পছন্দের ছিল সেটি আজকে ভেঙে গেছে। তাদের দুজনের মধ্যে এসেছে আরো দুই চরিত্র। কিন্তু তাদের একে অপরের প্রতি টান যে এখনো কমেনি তা প্রত্যেক পদে পদে বোঝা যাচ্ছে।

এতদিন ধারাবাহিকের গল্পে কেন এমন টুইস্ট আনা হলো সেই নিয়ে লীণা গাঙ্গুলীকে নানা ভাবে দোষারোপ করছে ভক্ত মহল। তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিয়েছে লেখিকা। তবে গল্প কোন দিকে মোর নেবে বা রাধিকা পোখরাজ এর জীবন কোন দিকে ঘুরবে সেই নিয়ে এখনো পর্যন্ত দোটানায় রয়েছে দর্শকরা। কিন্তু সম্প্রতি একটি পর্বে পোখরাজের কিছু কথা দর্শকের মনে অত্যন্ত গভীর দাগ কেটেছে। যার সঙ্গে হয়তো অনেক ব্যর্থ প্রেমিকের কথা মিলে গেছে যার জন্য এত প্রশংসা চলছে সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত পোখরাজ চরিত্রটি শুরু প্রথম থেকে দর্শকের কাছে অত্যন্ত প্রিয়। এই চরিত্রে অভিনয় করতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। পোখরাজ চরিত্রটিকে মাঝে দর্শক অপছন্দ করলেও আবার পছন্দ করতে শুরু করেছে। সম্প্রতি সে রঞ্জাবতীর সঙ্গে তার মনের অবস্থা প্রকাশ করেছে বা ভাগ করে নিয়েছে যেটা শুনে দর্শকের চোখে জল চলে এসেছে। তার কথাগুলো দ্বারা প্রকাশ পেয়েছে যে সে এখনো রাধিকাকে কতটা ভালোবাসে।

কিন্তু তারই ভালোবাসা যে আর কোনদিন পরিণতি পাবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেছে দর্শকদের মনে। এই নিয়ে একটি নেটিজেন লিখেছেন পোখরাজের কথাটা, ‘তবু আমি ওকে ভুলতে পারিনা…… যখন ও আমার সামনে আসে আমি মনে করি ওকে আঘাত করি .. ও এমন একটা situation তৈরি করে….আসলে রাধিকা আমার জীবনে একমাত্র মানুষ জানো???? একমাত্র মানুষ!!!! যাকে আমার সামনে দাঁড় করিয়ে আমার বলতে ইচ্ছে করে, চিৎকার করে বলতে ইচ্ছে যে তুমি এতটা আপন আমার যে তোমাকে আমি আঘাত করতে পারি, কামড়াতে পারি , আঁচড়াতে পারি ,যা ইচ্ছে তাই করতে পারি.. এটা আমি মনে করি। রাধিকা মনে করে না আপন আমাকে…..আপন তো দূরের কথা.. ও পরিচয় ও দিতে চায় না আমার…….’
চোখ ভরা জল গাল ভর্তি মিথ্যে হাসি….এই পোখরাজ এই….এতো কষ্ট পেতে আছে নাকি? তুমি কষ্ট পেলে যে আমারও খুব কষ্ট হয়!!!”