এই মুহূর্তে টানটান উত্তেজনাময় হয়ে উঠেছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa)। এই ধারাবাহিকের নায়িকা দীপা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে নিজের মেয়েকে যে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাকে ধ্বংস করার। দর্শকদের ধারণা এই সপ্তাহে টিআরপিতে বাজিমাত করবে এই মেগা।
বর্তমান গল্প অনুযায়ী, মিশকা দীপার সন্তান রুপাকে গাড়ির নিচে পিষে দেয়। তাই এই মুহূর্তে রুপা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এইসবের মাঝেও দীপা মোটেই দমে যায়নি। সে প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছে তার মেয়ের সঙ্গে যে এমনটা ঘটিয়েছে তাকে শাস্তি দেওয়ার।
আরো পড়ুন:ফের চরম ট্রোলের মুখে বেঙ্গল টপার! ধারাবাহিকে রুচির অভাব স্পষ্ট দাবি দর্শকদের
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আরো একবার কোর্ট রুমে এসে হাজির হয়েছে প্রত্যেকে। প্রথম হিয়ারিং এই সমস্ত নজর মিশকার দিক থেকে ঘোরাতে অপর পক্ষের উকিল চেষ্টা করে দীপা আর সূর্যের ডিভোর্সের বিষয়টাকে আরেকটু খুঁচিয়ে তুলতে।
কিন্তু দীপা স্পষ্ট ভাবে জানায় এটা তাদের আলোচ্য বিষয় নয়, এই নিয়ে ইতিমধ্যেই কেস চলছে। অন্যদিকে অর্জুন নানারকম ভাবে চেষ্টা করছে রুপাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করার। সে রুপার কাছে গিয়ে রুপাকে মোটিভেট করার চেষ্টা করছে। এই লড়াইয়ে নিজের মায়ের পাশে দাঁড়ানোর জন্য সাহস জোগাচ্ছে।
View this post on Instagram
কিন্তু কোর্টে অর্জুনকেই দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে উকিল। তিনি বলেন, এমনও তো হতে পারে যে অর্জুনই লোক ঠিক করে রুপাকে মারার চেষ্টা করেছেন এবং নিজে হিরো সেজেছেন? তার এই মন্তব্যে কেউ বিশ্বাস না করলেও এই ভাবেই কেসটাকে ঘুরিয়ে দিতে চায় মিশকার উকিল।





