হঠাৎ সন্ধ্যাতারা ছেড়ে দিয়ে অন্য ধারাবাহিকে চলে গেলেন প্রধান অভিনেত্রী! দুঃখের সুর দর্শকমহলে

বর্তমানে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত একটি নবাগত জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে সন্ধ্যা তারা (Sandhya Tara)। দুই বোনের একে অপরের প্রতি নির্ভেজাল নিঃস্বার্থ ভালোবাসা এই ধারাবাহিকের প্রধান ইউএসপি। আর পাঁচটা ধারাবাহিক যেখানে এক বোনের ওপর অন্য বোনের ক্ষোভকে তুলে ধরেছে সেখানে সন্ধ্যা তারা দুই বোনের মাঝে থাকা সুন্দর সম্পর্কের বন্ধনকে ফুটিয়ে তুলছে।

এই ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবে অভিনয় করছেন দর্শকদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা। এই অভিনেত্রী প্রতিটি দর্শকের ভীষণ প্রিয় এবং খুব পছন্দের। অভিনেত্রী অন্বেষা হাজরা অন্যান্য তারকাদের তুলনায় অনেক বেশি প্রাণোচ্ছল এবং প্রাণবন্ত।

তার অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করছে দর্শকদের। প্রথম দিকে এই ধারাবাহিকটি চ্যানেলকে টিআরপিতে তেমন ভালো ফল দিতে পারেনি। সেই নিয়ে বেশ সমালোচনাও শুরু হয়েছিল। কিন্তু তারপর বর্তমানে ধীরে ধীরে ধারাবাহিকটি দর্শকদের মনের মতন হয়ে উঠছে। মাঝে একবার প্রথম পাঁচেও উঠে এসেছিল এই ধারাবাহিকের নাম।

ধারাবাহিক ছাড়ছেন প্রধান অভিনেত্রী

তবে এই ধারাবাহিকের ভক্তদের জন্য এইবার রয়েছে একটি অত্যন্ত খারাপ খবর। কোন ভক্তই চান না তাদের প্রিয় অভিনেত্রী ধারাবাহিক ছেড়ে চলে যাক। কিন্তু এই ক্ষেত্রে তাদেরকে এটা মেনে নিতেই হবে। এইবার সন্ধ্যা তারা ছেড়ে চলে যাচ্ছেন ধারাবাহিকের এক প্রধান অভিনেত্রী।

Bengali serial, Bengali television, Sandhya Tara, Star Jalsha, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, সন্ধ্যা তারা, স্টার জলসা
ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন প্রায় প্রতিটি এপিসোডেই দেখা যেত সন্ধ্যা ও তারার মা অভিনেত্রী মৌমিতা চক্রবর্তীকে। কিন্তু বর্তমানে এই ধারাবাহিকে তার বিশেষ একটা প্রয়োজন পড়ছে না। তাই এবার ধারাবাহিক ছেড়ে চলে যাচ্ছেন এই অভিনেত্রী। তিনি বর্তমানে কাজ করছেন আকাশ আটের সাহিত্য করি দিয়ে কিনলাম-এ মামনির চরিত্রে। দর্শকরা কতটা মিস করবেন এই অভিনেত্রীকে?

Bengali serial, Bengali television, Sandhya Tara, Star Jalsha, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, সন্ধ্যা তারা, স্টার জলসা