প’র’কী’য়া দেখিয়ে আর টিআরপি টানতে পারছেন না লীনা গাঙ্গুলী! এক্কাদোক্কা ছাড়া গুড্ডি এবং বালিঝর দুটোই রীতিমতো মুখ থুবড়ে পড়েছে! কী করবেন এবার লেখিকা? প্রশ্ন দর্শক মহলে

আবার একবার টিআরপিতে ভরাডুবি জলসার। মান বাঁচানোর মত শুধু অনুরাগের ছোঁয়ায় রয়েছে যেটি প্রতি সপ্তাহে টিআরপি তালিকা শীর্ষস্থান দখল করছে। তাছাড়া রয়েছে হাতে গোনা কয়েকটা সিরিয়াল যেগুলি স্লট উদ্ধার করতে পারছে। না হলে টিআরপি তালিকায় জি বাংলার ফল স্টার জলসার থেকে অনেক ভালো। প্রসঙ্গত নতুন বছর পড়ার সাথে সাথে ঠিক যেভাবে প্রায় প্রতি সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া এই সপ্তাহেও তার অন্যথা হয়নি। এবং দ্বিতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী।

তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু, চতুর্থ স্থানে গৌরী এলো এবং পঞ্চম স্থানে খেলনা বাড়ি। তাই বোঝাই যাচ্ছে টিআরপি তালিকার প্রথম ৫ এ শীর্ষস্থান ছাড়া প্রতিটি স্থানে জি বাংলার রাজ। তবে এই সব কিছুর মধ্যে বাংলা টেলিভিশনের জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলির লেখা ধারাবাহিকগুলির কথা না বললে চলে না। একটা সময় যে লেখিকার লেখা ধারাবাহিক শুধু টিআরপি তালিকায় ভালো ফল করতো বলা ভুল হবে টিআরপি তালিকার শীর্ষস্থান ধরে রাখত সেই লেখিকার ধারাবাহিকগুলি এখন রীতিমতো ফ্লপ। এই মুহূর্তে লীনা গাঙ্গুলীর লেখা তিনটি ধারাবাহিক স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে। তার মধ্যে সবচেয়ে পুরনো হলো গুড্ডি ধারাবাহিকটি যেটি নিয়ে চর্চার শেষ নেই।

ধারাবাহিকটি শুরু হয়েছিল একটি মেয়ের পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু দিনে দিনে সেই ধারাবাহিকের গল্পে দর্শকরা পরকীয়া এবং ত্রিকোণ প্রেম ছাড়া আর কিছুই দেখতে পান না। এই ধারাবাহিকটি দর্শকের এতটাই বিরক্তির কারণ হয়ে উঠেছে যে মুখ্য নায়ক নায়িকা পর্যন্ত দর্শকদের কটাক্ষের শিকার হন। এছাড়া এর পরে রয়েছে এক্কাদোক্কা ধারাবাহিকটি যেটি টিভির পর্দায় শুরুর পর থেকে বেশ ভালই জনপ্রিয়তা পেয়েছিল। স্টার জলসার মুহূর্ত অভিনেত্রী সোনামণি সাহার সঙ্গে সপ্তর্ষি মৌলিকের জুটি দর্শকের অত্যন্ত পছন্দ হয়েছিল। কিন্তু সেই গল্পকেও একেবারেই নষ্ট করে দিয়েছেন লেখিকা এমনটাই মত দর্শকের।

“রাধিরাজ” জুটিকে অনেক ভালোবাসা দিয়েছে দর্শক। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আরও দুটি পার্শ্ব চরিত্র যা দেখে রীতিমত ক্ষুব্ধ দর্শক। তবে এই সপ্তাহে এক্কাদোক্কা কিছুটা হলেও মুখ রক্ষা করতে পেরেছে লীনা গাঙ্গুলির। কয়েক সপ্তাহ ধরে জি বাংলার ধারাবাহিক ‘সোহাগ জলে’র কাছে স্লট হারাচ্ছিল ‘এক্কাদোক্কা’। এই সপ্তাহে সেই স্লট ছিনিয়ে নিয়েছে। কিন্তু সদ্য শুরু হওয়া ‘বালিঝড়’ সে তো শুরু থেকেই রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বলা যায়। তৃণা সাহা, কৌশিক রায় এবং ইন্দ্রাশিষ রায়কে নিয়ে গঠিত এই গল্প যে দর্শকের মনে এমন কিছু দাগ কাটতে পারছে না তা তার প্রতি সপ্তাহে টিআরপি তালিকার ফলাফল দেখলেই বোঝা যাচ্ছে।

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ এর থেকে কখনোই স্লট দখল করতে পারেনি ‘বালিঝড়’ এমনকি দিনে দিনে পয়েন্টের ব্যবধানও বেড়ে চলেছে অনেকটাই। তাই এবার দর্শকরা ব্যঙ্গ করেই বলছে যে লিনা গাঙ্গুলী নিজের গল্পে প’র’কী’য়া, ত্রিকোণ প্রেম, অদ্ভুত বিয়ের সবকিছুই দিয়ে দিল। কিন্তু কোন কিছুই আর সেভাবে দর্শকদের পছন্দের হতে পারছে না। তাই আপনি অহেতুক এইসব না দেখিয়ে একটা সুন্দর গল্প আনুন তাহলেই হয়তো আবার একবার টিআরপি তালিকায় আপনার লেখা গল্পগুলি ফলাফল ভালো করবে।