স্টার জলসার একটি ভীষণ জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। দীর্ঘ সময় ধরে বাংলার বিনোদন জগতের প্রথম সারির চ্যানেল স্টার জলসায় নিজেদের সফল ভাবে ধরে রেখেছে এই ধারাবাহিক। বেঙ্গল টপার না হলেও এখনো চ্যানেল টপার এর মুকুট পরে রয়েছে অনুরাগের ছোঁয়া।
এই ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ সূর্য এবং দীপা দুজনেই দর্শকদের খুব পছন্দের। শুরু থেকেই এই জুটিকে খুব পছন্দ করতে শুরু করেছিল দর্শক মহল। আর এখনো অব্দি এই সুদীপা জুটি রাজ করছে ভক্তদের মনে। বর্তমানে তাদের মধ্যে জমেছে পাহাড় প্রমাণ মান অভিমান। এখন কথায় কথায় সূর্যের কাছে অপমানিত হতে হয় দীপাকে। সবকিছুতেই দীপা দোষী সূর্যের কাছে।
কিন্তু আগে এমনটা ছিল না। প্রথম প্রথম যখন লাবণ্য সেনগুপ্ত দীপাকে মেনে নেয়নি সেই সময় দীপাকে দুহাত দিয়ে আগলে ছিল সূর্য। কিন্তু বর্তমানে পরিস্থিতির চাপে বদলে গেছে সবকিছু। বদলে গেছে সূর্যর মন, সম্পর্কের সমীকরণ, ভালোবাসার সংজ্ঞা। এখনো দীপা চেষ্টা করে যাচ্ছে সূর্যের সামনে সমস্ত সত্যিটা তুলে ধরার, আবার করে সবকিছু ঠিক করে নেওয়ার।
এখন আর সূর্য দীপা একা নেই তাদের সাথে এসে মিলেছে আরো দুটি বাচ্চার হাত। তারা হল সোনা রুপা। ছোটবেলাতেই দুজনা দুজনার থেকে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে বন্ধুরূপে দুই বোন একে অপরের কাঁধ হয়ে উঠেছে। তারাও এখন মা-বাবার মধ্যেকার ঝামেলা ঝগড়াঝাঁটি মেটাতে ব্যস্ত। তাদের ছোট্ট মাথায় ঘোরাফেরা করে একাধিক বুদ্ধি, একাধিক পরিকল্পনা যেগুলোর মধ্যে মাধ্যমে তারা সর্বক্ষণ চেষ্টা করে যায় সূর্য দীপাকে এক করার।
View this post on Instagram
কিছুদিন আগেই অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছিল সোনা আর রুপা তাদের স্কুলের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে রুপা সেজেছে সূর্যের মতন আর সোনা সেজেছে দীপার মতন। সেই ছোট্ট সূর্য দীপাকে দেখতে ভারী মিষ্টি লেগেছিল ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় তাদের সেই ছবি এখনও মন ভালো করে দিচ্ছে ভক্তদের।





