মেসোর সাথে ভাগ্নির অ’ন্ত’র’ঙ্গ মুহূর্ত দেখিয়ে চরম ট্রোলের শিকার লাভ বিয়ে আজকাল!

কিছু মাস আগেই স্টার জলসায় (Star jalsha) এসেছে এক নতুন ধারাবাহিক, যায় নাম লাভ বিয়ে আজকাল (Love Biye Aajkal)। নায়ক হিসেবে ওম সাহানির বিপরীতে এই ধারাবাহিকে ডেবিউ করেছিলেন মৌমিতা সরকার। কিন্তু পরবর্তীতে তিনি অসুস্থতার কারণে ধারাবাহিকটি ছেড়ে দেন। সেই জায়গায় শ্রাবণ চরিত্রে আসেন তৃণা সাহা।

আরো পড়ুন: দর্শকদের জন্য সুখবর! জলসার নতুন ধারাবাহিকে নায়িকা হয়ে ফিরছেন দিতিপ্রিয়া রায়!

ওম সাহানি ছোট পর্দা এবং বড় পর্দার বেশ পরিচিত একটি মুখ। ধারাবাহিকটির প্রযোজনায় রয়েছে এক জনপ্রিয় প্রোডাকশন হাউজ। ‘ঝুমুর’, ‘হরগৌরী পাইস হোটেল’-এর পর যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত দর্শকদের উপহার দিয়েছেন ধারাবাহিক ‘LOVE বিয়ে আজ কাল’। ধারাবাহিকের হাত ধরেই সম্পূর্ণ নতুন একটি জুটি উপহার পেয়েছে বাঙালি দর্শক। তবে এইবার দর্শকদের মধ্যে তৈরি হলো ক্ষোভ।

শুরু থেকেই ধারাবাহিকের গল্প ছিল একেবারে অন্যরকম। চুক্তি থেকে বিয়ে আর সেই চুক্তির বিয়ে থেকে ভালোবাসা। দেশ অন্যরকম আধুনিক একটি গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি। মাঝে অনেক চড়াই-উতরাই এর মধ্যে দিয়ে যেতে হয় ধারাবাহিকের নায়ক নায়িকাকে। কিন্তু কখনো এমন ভাবে সমালোচনার মুখে পড়তে হয়নি তাদের। এইবার বেশ লজ্জা জনক একটি বিষয়ে ঘটিয়ে দর্শকদের নিন্দা কুড়াচ্ছে ধারাবাহিক কর্তৃপক্ষ।

সম্প্রতি এই ধারাবাহিকের দুটি নতুন চরিত্র প্রবেশ করেছে। দর্শকরা জানতেন ধারাবাহিকের নায়িকা শ্রাবণের এক দিদি রয়েছে। এইবার তার দুই মেয়েকে দেখানো হচ্ছে ধারাবাহিকের পর্দায়। এই দুই মেয়ের মধ্যে একটি মেয়ে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে চাইছে নিজের মাসি মেসোর মধ্যে। মাসি মায়ের সমান অর্থাৎ মেসো বাবার সমান। সেখানে এমন একটি প্লট অত্যন্ত কুরুচিকর বলে প্রতিপন্ন হচ্ছে।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নায়িকার দিদির মেয়ে ঢুকে পড়েছে ওম শ্রাবণ এর প্রাইভেসিতে। ওম নিজের ঘরে বসে থাকে ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে শ্রাবণের দিদির মেয়ে। বেশ আপত্তিকর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। আগের রাতের কথাগুলো ভেবে ওম শ্রাবণ ভেবে তার দিদির মেয়েকেই কিছু কথা বলে ফেলে। দুজনের অবস্থাই বেশ লজ্জা জনক। নিজের মেসোর সাথে এমন আপত্তিকর অবস্থায় থাকাটা অত্যন্ত দৃষ্টিকটু বলে গণ্য হয়েছে দর্শক মহলের কাছে। এই নিয়ে নেট পাড়ায় সমালোচনা একেবারেই তুঙ্গে।