জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বর্তমানে বেঙ্গল টপার হয়েছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। এইবার শিমুলের উপর রেগে গেলো মধুবালা।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকে কিছুদিন আগেই দেখা গিয়েছে ধারাবাহিকের নায়িকা শিমুলকে সহ্য করতে না পেরে তাকে বিষ খাওয়ায় তার স্বামী এবং দেওর। কিন্তু সৌভাগ্য বসত বেঁচে যায় শিমুল। কিন্তু তাও সে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। তাই তার প্রতিবেশী বান্ধবীরা শিমুলের উপর খুব রেগে যায়।
এই দিনের পর্বে দেখা যায় প্রতীক্ষা আর পরাগ মধুবালার কাছে এসে বলে তাদের জীবনে কোনো শান্তি নেই আর তার কারণ হলো শিমুল। এরপর শিমুল মধুবালাকে বলে, সে পরাগের থেকে তিন দিনের মধ্যে পাঁচ লক্ষ টাকা চেয়েছে। যেটা না দিতে পারলে সে অন্য ব্যবস্থা নেবে। এসব শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারে না মধুবালা।
পলাশ তখন বলে, সে শান্তিতে বিয়ে করবে কিভাবে কারণ তার দাদা যদি টাকা দিতে না পারে তখন তাকেই চেষ্টা করতে হবে। শিমুল বলে, “তোমার দাদার থেকে টাকা নিচ্ছি মনে তোমার থেকে নেব না এমনটা কিন্তু নয়। আমি তোমার থেকেও চাইতে পারি। আর যদি আমি টাকা না পাই তাহলে আমি থানা পুলিশ করব। তাতে তোমাদের চাকরি যাবে।” এই শুনে শিমুলের ওপর বেশ বিরক্ত হয় মধুবালা।
এরপর মধুবালা শিমুলকে বলে, তার সব লড়াই কি টাকার জন্য? তাহলে এতদিন কেন সেটা বলেনি শিমুল? ছেলের চিন্তায় পাগল হয়ে যায় সে। এত টাকা কিভাবে দেবে পরাগ এটাই বুঝতে পারে না মধুবালা। কিন্তু শিমুল নিজের জেদে অনড়। তার টাকা চাই মানে চাই। আর সে সেটা আদায় কয়েই ছাড়বে। তবে কি এবার টাকার জন্য সবার কাছে খারাপ হয়ে যাবে শিমুল?





