জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শিমুলকে যে বা যারা এই চরম বিপদের মুখে ঠেলে দিয়েছিল তারা প্রত্যেকেই নিজের শাস্তি পেয়েছে। একদিনের জন্য হলেও জেল খাটতে হয়েছে পরাগকে। কিন্তু তারপরেও এতটুকুনি লজ্জা হয়নি তাদের। এর মাঝেই সুচরিতার স্বামী মারা যায়। সুচরিতা এরপর কি করবে কিভাবে নিজের সংসারটা চালাবে সেই নিয়ে প্রচন্ড চিন্তায় পড়ে যায়।
তখন বিপাশা শিমুল সবাই মিলে সুচরিতাকে বোঝায় তাদের দলটাকে আরো বড় করতে হবে। আর সেখান থেকেই অর্থসংস্থান হবে। এরপর সেখানে শতদ্রু আসায় শিমুল বেশ বিরক্ত হয় এবং তাকে চলে যেতে বলে। তখন বিপাশা বলে এই পাড়াটা কারুর কেনা নয়, তাই শতদ্রুর আসা নিয়ে কার মাথা ব্যাথা আছে সেটা দেখার দায়িত্ব তাদের নয়।
এরপর দেখা যায় প্রিয়াঙ্কাকে নিয়ে একেবারে বাড়িতে ঢুকে পড়েছে পরাগ। সে তড়িঘড়ি শিমুলের থেকে ডিভোর্স চায়। আর সে একেবারে স্পষ্ট ভাবেই জানিয়ে দেয় যে, শিমুলকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বিদায় করে সে প্রিয়াঙ্কাকে বিয়ে করে বাড়িতে আনবে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, তাদের এই মতামতে একেবারেই রাজি নয় মধুবালা। মধুবালা স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, “তাহলে তোমাদের আমার বাড়ি ছাড়তে হবে। আমার বাড়িতেই থাকবে আবার আমারই অপছন্দের মেয়েকে বউ করে আনবে তা তো হতে দেব না আমি।”





