এই মুহূর্তে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের বিনোদনের (Bengali Entertainment) চ্যানেলগুলিতে বসেছে মেগা সিরিয়ালের হাট। আসছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial)। একটা ধারাবাহিক শেষ হতে না হতেই তার জায়গা দখল করতে লাইন দিচ্ছে আরো দুটি মেগা। কোনটা ছেড়ে কোনটা দেখবেন দর্শকমহল সেটাই ঠিক করে উঠতে পারছেন না তারা। এর মাঝেই জি বাংলার পর্দায় আরো এক নতুন মেগা!
বর্তমান সময়ে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচার শুরু করছে তার মধ্যে কিছু ধারাবাহিক চলছে বছরের পর বছর আবার কিছু ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে কয়েক মাসের ব্যবধানেই। যদিও এই বিষয়টি এখন দর্শকদের কাছে অজানা নয়। টিআরপি কমে গেলেই নতুন পুরনো নির্বিশেষে সেই ধারাবাহিকটিকে তৎক্ষণাৎ শেষ করে দিচ্ছে চ্যানেল। তাই এখন খুব বেশি দিনের জন্য কোন ধারাবাহিককে স্থায়ীভাবে দেখা যায় না।
এইবার শোনা যাচ্ছে, পুবের ময়না এবং ডায়মন্ড দিদির পর আবারো জি বাংলার (Zee Bangla) পর্দায় আরো এক নতুন ধারাবাহিকের আগমন ঘটতে চলেছে। আগামী মাসেই সম্প্রচার শুরু হবে এই নতুন ধারাবাহিকের। এই ধারাবাহিকটির নাম হতে চলেছে মালা বদল। একেবারে নতুন এক জুটিকে দেখা যাবে এই ধারাবাহিকের পর্দায়। ঠিক কবে থেকে শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার? সেটাও জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ!
জি বাংলার পর্দায় আসছে মালা বদল
ইতিমধ্যেই দর্শকদের জানানো হয়েছে যে কিছুদিনের মধ্যেই ক্রেজি আইডিয়াস প্রোডাকশন হাউজের আয়তায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক। স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা। এই ধারাবাহিকেই মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী ঋতু পাইন (Ritu Pain) যাকে পূর্বে দেখা গিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ইরা চরিত্রে এবং নায়কের চরিত্রে থাকবেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ।
আরও পড়ুন: জোর খাটাতে গিয়ে অপমানিত হলো দুর্জয়! তাকে উচিত জবাব দিলো রানী! দুর্জয় রানীর ডিভোর্স করাতে উঠে পড়ে লাগলো পিংকি
এবার প্রশ্ন হচ্ছে, কবে থেকে জি বাংলার পর্দায় সম্প্রচার শুরু করবে এই নতুন ধারাবাহিক মালা বদল? আগামী ১ জুলাই থেকে ঠিক রাত সাড়ে নটায় সম্প্রচার হবে এই ধারাবাহিক। যতদূর জানা যাচ্ছে রবিবার অথবা সোমবারের মধ্যেই সম্প্রচারের তারিখ সমেত ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও প্রকাশ করবে চ্যানেল। এই নতুন জুটি এবং নতুন গল্প কতটা প্রভাব ফেলতে পারে দর্শক মহলের উপর এখন সেটাই দেখার বিষয়।





