বর্তমানে জি বাংলার (Zee Bangla) সবথেকে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বেশ অন্যরকম এবং বাস্তবসম্মত একটি গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকটির এত সাফল্যের পিছনে যার অবদান অনস্বীকার্য অর্থাৎ যাকে নিয়ে এই ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে (Manali Dey)।
এই দিন কাজের মাঝে আড্ডা দিতে দিয়ে রিল লাইফ থেকে বেরিয়ে রিয়েল লাইফ নিয়েও বেশ অনেক কিছুই দর্শকদের সাথে ভাগ করে নিলেন তিনি। তার কথাবার্তা থেকে দশকরা এতদিনে বুঝতেই পেরেছেন যে তিনি ধারাবাহিকের মতন বাস্তবেও বেশ চটপটে এবং স্পষ্টবাদী। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ কিছু প্রশ্নের সরাসরি উত্তর দিলেন তিনি।

অভিনেত্রীর শ্বশুরবাড়ি কি সাপোর্টিভ? অভিনেত্রী বলেন, “আমার শ্বশুর বাড়ি ভীষণ সাপোর্ট করে আমায়। এমন শশুর বাড়ি সত্যি ভাগ্য করলে পাওয়া যায়। আমি একেবারে বাড়ির মতনই থাকি। আমার শ্বশুর বাড়ির থেকে বরং নিজের বাড়ি বেশি মনে হয়।”
এই ইন্ডাস্ট্রিতে প্রিয় বন্ধুকে? মানালি জানালেন, “আমার অনেক বন্ধু কাকে ছেড়ে কার নাম নেবো। তবে এই মুহূর্তে বলতে পারি অভিমুন্য আমার খুব ভালো বন্ধু। ওর সাথে যত না হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং আছে তার থেকে অনেক বেশি একটা বন্ধুত্বের বন্ডিং আছে।”
আরও পড়ুনঃ রিহার্সাল করতে যেতেই শ্বশুরবাড়ি থেকে সুচরিতাকে বার করে দিল! পাড়ার লোক এসেও আঙুল তুললো সুচারিতাদের ওপর!
অভিমুন্য কতটা গাইড করেন? অভিনেত্রী বলেন, “ওর থেকে আমি কখনো এক্সট্রা এডভ্যান্টেজ পাইনি। ওর সব থেকে শেষ অপশন বোধয় আমি। ও আর পাঁচটা এক্টারের সাথে যেমন ডিল করে আমার সঙ্গেও তেমনভাবেই ডিল করে। তবে হ্যাঁ কাজ নিয়ে আলোচনা হয় কেমন কি হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে মন্তব্য করে ব্যাস এটুকুই।”





