জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। চলতি সপ্তাহে টিআরপি টপার হয়েছে এই মেগা।
এখন অনেকেই ভাবেন যে, সিরিয়াল মানেই শাশুড়ি-বৌমার মধ্যে এক অলিখিত প্রতিযোগিতা আর যুদ্ধ। তবে সেই ধারণা ভেঙে যাচ্ছে দিনে দিনে। প্রতি মাসেই নিত্যনতুন গল্প আসছে। নতুন ভাবে গল্প বলার চেষ্টা করছেন চিত্রনাট্যকারেরা।
খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে অভিনেত্রী মানালি দে অভিনীত সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’। শিমুল চরিত্রে তাঁকে দেখতে পাচ্ছেন দর্শক মহল। প্রথম দিকে গল্পে দেখানো হয়েছিল শাশুড়ি এবং শিমুলের মধ্যে কার তিক্ততা। কিন্তু ধীরে ধীরে তার পরিবর্তন ঘটেছে। শিমুল এবং তাঁর শাশুড়ির মধ্যেই এক বন্ধুত্ব তৈরি হয়েছে।
ধারণা করা হচ্ছে তাদের মধ্যেকার এই বন্ধুত্বই ভাল লেগেছে দর্শকের। তাই প্রথম বার টিআরপি তালিকায় পুরনো রেকর্ড ভেঙে প্রথম স্থানে উঠে এসেছে ‘কার কাছে কই মনের কথা’। প্রথম হতে কে না ভালবাসে তাই ভীষন খুশি নায়িকা। প্রথম হওয়ার রহস্য নিজের মুখেই জানালেন তিনি।
এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “ভাল নম্বর পেলে অবশ্যই ভাল লাগে। আমাদের গোটা টিম প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। নম্বর ভাল এলে ভাল কাজ করার উদ্দীপনা আরও বেড়ে যায়। টিআরপির খাতায় নাম লেখাতে না পারলে মনে হয় কী ভাবে সেই তালিকায় নাম লেখানো যায়। আমাদের এই গল্প একটা ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করে। সামাজিক বার্তাও দেওয়ার চেষ্টা করছে এই গল্প। আমাদের লক্ষ্য একটাই ভাল কাজ করে এগিয়ে যাওয়া।”





