বাস্তবেও পর্দার ‘শিমুলে’র মতোই অত্যাচারিত জীবন মানালির! অভিনেত্রী জানালেন তার দূর্বিসহ দিনের কথা!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে। শিমুল চরিত্রটিকে নিয়ে এবং নিজের জীবনের নানা খুঁটিনাটি বিষয় সম্পর্কে খোলামেলা আড্ডায় মাতলেন মানালি।

কিছুদিন আগেই খুব ট্রোল হচ্ছিল এই মেগা নিয়ে, কি মনে হচ্ছিল তখন?

অভিনেত্রী জানান, “মানুষ যখন সমালোচনা করছিল যখন নেগেটিভ কমেন্ট আসছিল তাই রিপ্লাইতেই আবার অনেক মহিলা লিখছিলেন এই একই ঘটনা তাদের সাথেও হয়েছে। যারা সত্যিই ভুক্তভোগী তারা নিজেরাই প্রতিবাদ করছিল।”

শুটিং ছাড়া সেটে বাকি সময় কিভাবে কাটে?

মানালি বলেন, “পুজোর কদিন যেহেতু ছুটি থাকে তাই এখন জোরদার কাজ চলছে। আর শুটিং ছাড়া বাদবাকি সময় গল্প আড্ডা খাওয়া দাওয়া সবই চলে বেশ মজা করেই সময় কাটে।”

কখনো কোন পজেটিভ রিঅ্যাকশন পেয়েছেন অভিনেত্রী?

মানালি বলেন, “অবশ্যই পেয়েছি। যখন এই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ পেয়েছিল তখন অনেকেই বলেছিলেন ছেলে বড় হয়েছে এবার পুরনো হারমোনিয়ামটা বার করতে হবে বা অনেকেই নিজেদের মনে চেপে রাখা সখ গুলো পূরণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।”

শিমুলের সাথে কোথাও কি মিল আছে মানালির?

অভিনেত্রী বলেন, “হ্যাঁ অনেক মিল আছে, শিমুল সব সময় সব অন্যায়ের প্রতিবাদ করে কখনো চুপ করে থাকে না। সে দিক থেকে আমারও ঠোট কাটা স্বভাব আছে।”

শিমুল চরিত্রটা কতটা সাহায্য করছে দর্শকদের?

অভিনেত্রীর মতে, “আমাদের সমাজে এমন অনেকেই রয়েছে যারা হয়তো আওয়াজ তুলতে পারে না, জোর গলায় প্রতিবাদ করতে পারে না। তবে শিমুলকে দেখে তারা একটু হলেও হয়তো প্রতিবাদ করতে শিখবে।”

পুজোর কি প্ল্যান? শপিং কমপ্লিট?

অভিনেত্রী বলেন, “পূজোতে কলকাতাতেই থাকি, বাড়ির লোকজন বন্ধু-বান্ধবদের সাথে বেশ হই চই করে সময় কাটে। না এখনো অব্দি কোনো শপিং হয়নি।”

আর কি কি নতুন জিনিস দর্শকরা দেখতে পাবেন এই ধারাবাহিকে?

তিনি বলেন, “আরো অনেক নতুন নতুন চমক অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য। দর্শকরা ভাবতেও পারছেন না এমন অনেক বিষয় ঘটতে চলেছে তবে সেগুলো এখন কিছুই বলতে পারব না জানতে হলে দেখতে হবে কার কাছে করে মনের কথা।”