জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার সব ষড়যন্ত্রের কিনারা করলো সিসিটিভি ফুটেজ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের ক্ষতি করার জন্য রূপের সাথে হাত মিলিয়ে মেঘের অনেক বড় অনিষ্ঠ করলো ময়ূরী। মেঘ যাতে আর সম্মানের সাথে সবার সামনে দাঁড়াতে না পারে তার সমস্ত ব্যবস্থা করে মেঘের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে ময়ূরী।

কিন্তু এইবার আসল দোষীদের শাস্তি দেওয়ার পালা। এইবার মেঘকে সন্দেহ করেনি নীল। সমাজের কাছে মেঘের মান সম্মান মাটিতে মিশে গেলেও তাদের উদ্দেশ্য পূরণ হয়নি। কারণ মেঘের বাবা, মা, নীল এবং নীলের গোটা পরিবার মেঘকে দোষী বলে মনে না করে তার পাশে এসে দাঁড়িয়েছে।
নীলের সাথে কথা বলে গিনি বুঝতে পারে এই ঘটনার পিছনে শুধুমাত্র রূপ নয় তার সাথে রয়েছে ময়ূরীও। তাই গিনি আর জিষ্ণু একসাথে হাত মিলিয়ে এই ষড়যন্ত্রের পিছনে থাকা নোংরা মানসিকতার মানুষদের মুখোশ টেনে ছিড়ে ফেলার প্রতিজ্ঞা নিয়েছে। আর তারই প্রথম পদক্ষেপ হিসেবে সিসিটিভি ফুটেজ বের করেছে তারা।
আরও পড়ুনঃ ধান্দাবাজ মহিলা! মুখে বললেও শিমুলের ভালো চায় না মধুবালা! শুধুমাত্র নিজের স্বার্থ দেখছে সে! ভাইরাল নতুন প্রোমো
সেই সিসিটিভি ফুটেজে ওয়েলকাম ড্রিংকে নেশার দ্রব্য মেশানো থেকে শুরু করে মেঘের ঘরে জলের জারে মদ মেশানো, সবটাই ধরা পড়েছে। এসব দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছে সেই রিসোর্ট এর ম্যানেজার দেব, নিজেকে বাঁচাতে আসল দোষীদের নাম প্রকাশ করেছে সে। আর এই সমস্ত ঘটনায় ময়ূরীর সামনে তুলে ধরা হলে, সে সবটা অস্বীকার করে। তবে আদতে কি হয়েছে সেটা জানতে আর কারোর বাকি থাকে না। যদি সত্যি এমন কিছু হয় কেমন লাগবে দর্শকদের?
View this post on Instagram





