নতুন চক্রান্ত ময়ূরীর! মেঘকে বদনাম করতে মেঘের গায়ে কাদা ছিটিয়ে চরিত্রহীন প্রমান করলো ময়ূরী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। শুরু থেকেই দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিক। যতদিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই মেগা।

বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী মেঘ চেষ্টা করছে গান এবং পড়াশোনার মধ্যে দিয়ে নিজেকে মেলে ধরার। বর্তমানে তার বন্ধু জিষ্ণুর সাথে গলা মিলিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সে। তাদের দুজনকে একসাথে গাইতে দেখতে এবং শুনতে খুবই পছন্দ করছেন দর্শকরা। তাই তাদের অ্যালবাম বের করার কথাও বলেছেন একজন নামি সংস্থা।

কিন্তু এই সব কিছুতেই সহ্য করতে পারছে না ময়ূরী। মেঘের এত উন্নতি এত নাম ডাক কোনভাবেই বরদাস্ত করতে পারছে না সে। তাই সে আবারও একটি নোংরা খেলা খেলে। তার এক সাংবাদিক বন্ধুর কাছে গিয়ে মেঘের নামে বেশ নোংরা নোংরা কিছু কথা ছাপানোর জন্য বলে সে। তার সেই সাংবাদিক বন্ধু তাকে বলে এতে মেঘের ক্যারিয়ারে অনেক এফেক্ট পড়তে পারে।

ময়ূরী তাকে বোঝায়, সবাই ভালো ভালো কথা লিখবে। তারা যদি একটু অন্যরকম ভাবে না লেখে তাহলে তাদের পেপার লোকে পড়বে কেন। বিষয়টা রিস্ক হয়ে যাবে জেনেও এমন একটা লোভনীয় খবর ছাপানোর লোভ সামলাতে পারেনি সেই সাংবাদিক বন্ধু।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সকালবেলা মা-বাবা এবং মেঘের সামনে খবরের কাগজ নিয়ে বসে পড়েছে ময়ূরী। সেখানে মেঘ এবং জিষ্ণুর প্রেমের রসায়ন ছাপা হয়েছে। অন্যদিকে নীলের বাড়িতেও মীনাক্ষী খবরের কাগজ খুলে নীলকে দেখায় সেই সমস্ত লেখা। এসব দেখে অবাক হয়ে যায় নীল।