‘পরিচালকের সঙ্গে নিশ্চয়…’ আচমকা কুরুচিকর মন্তব্যের শিকার ময়ূরী, খলনায়িকাকে নিয়ে কি বলছে নেটপাড়া ?

এই মুহূর্তে প্রথম সারির ধারাবাহিকগুলির মধ্যে একটি জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। শুরু থেকে টিআরপি তালিকায় জুতসই জায়গা না করতে পারলেও, এই মুহূর্তে টিআরপি (TRP) তালিকাতে ভাল ফল করছে মৈনাক, শ্বেতা এবং তিতিক্ষা অভিনীত এই মেগা। মেঘ, নীল আর ময়ূরীর ত্রিকোণ প্রেম আর সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে এই ধারাবাহিক। টিআরপি তালিকায় রমরমা ফল করেও কেন আচমকা কটাক্ষের মুখে জনপ্রিয় ধারাবাহিক?

বর্তমানে ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে, ফের বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছে মেঘ ও নীল। তবে প্রতিবারের মতো এবার দুজনের শুভ পরিণয়ে বাঁধা দেবে খলনায়িকা ময়ূরী। মেঘকে কিছুতেই নীলের সঙ্গে সংসার করতে দেবে না সে। তাই বিয়ের মণ্ডপেই মেঘকে সে গুলি করে। যদিও মেঘের কাঁধ ঘেঁষে গুলি বেড়িয়েছে। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মেঘ।

এই পর্বের ক্লিপ প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শোরগোল পড়েছে। এক ব্যক্তি লিখেছেন, ‘এর পরেও ময়ূরীর যদি শাস্তি না হয় তাহলে বুঝে নিতে হবে পরিচালকের সঙ্গে ওর সম্পর্ক আছে।’ এটা দেখে হেসে লুটোপুটি দর্শকরা। নেট মহলের অনেকেই সমর্থন করেছেন তাঁকে।

অন্য এক নেটিজেন লেখেন, ‘একেবারে সত্যি কথা।’ কেউ আবার লিখছেন, ‘নিজের বোনের সঙ্গে কেউ এমন করেন!’ আবার লেখেন, ‘একদমই তাই। খালি শয়তানি করছে আর সবাই ওকে ছেড়ে দিচ্ছে। অদ্ভুত।’

প্রসঙ্গত, ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি নিয়ে সম্প্রতি কানাঘুষোয় শোনা যাচ্ছিল শীঘ্রই বিদায় ঘণ্টা বাজতে চলেছে এই ধারাবাহিকের। মেঘ এবং নীলের শুভ পরিণয়ের হাত ধরেই হ্যাপে এন্ডিং হবে এই ধারাবাহিকের। তবে আপাতত শেষের কোনও লক্ষণ নেই ধারাবাহিকের।