ময়ূরীর চক্রান্তে আবার বিপদে মেঘ! পার্টনার ছাড়া কী করে গান গাইবে সে? টিভির আগেই ফাঁস পর্ব

জি বাংলার মেগা ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকে নতুন মোড়। মেঘ আর ময়ূরী দুই বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক ইচ্ছে পুতুল। মেঘের বিয়ে হয়েছে সৌরনীলের সঙ্গে। কিন্তু বিয়ের পর থেকেই নানা রকম ভাবে মেঘকে অপদস্থ করার চেষ্টা করে চলেছে তাঁর বোন ময়ূরী। সঙ্গে দোসর নীল।

বারংবার তাঁকে দেখা গিয়েছে নিজের স্ত্রীকে ভুল বুঝে অপমান করতে। যা দেখে একেবারেই বিরক্ত হয়ে উঠেছেন দর্শকরা। এমনকি অযোগ্য, বুদ্ধিহীন বলতেও বাকি রাখেননি তাঁরা। শুধু দর্শকরা নন এইবার নীলের এমন শিরদাঁড়াহীন চরিত্র দেখে বিরক্ত স্বয়ং মেঘ। আর পাঁচটা মেয়ে বউয়ের মতন শ্বশুরবাড়িতে মুখ গুজে পড়ে না থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসেছে সে। আর এখন সে নিজের লড়াই নিজেই লড়ছে।

সম্প্রতি একটি গানের প্রতিযোগিতায় নাম দিয়েছে মেঘ। অনেকগুলি ইউনিভার্সিটির প্রতিযোগী রয়েছে এই প্রতিযোগিতায়। তবে মেঘ একেবারেই ভয় পাচ্ছে না, কারণ তার আত্মবিশ্বাস অনেক বেশি। শুরুটা বেশ ভালোভাবেই হয়েছিল। মেঘের গান শুনতে আসে তার ঠাম্মি। লুকিয়ে চুরিয়ে নীলও চলে আসে সেখানে। কিন্তু সমস্যাটা হয়ে যায় অন্য জায়গায়। তাই এখন ভীষণ চিন্তায় পড়ে গিয়েছে মেঘ।

পালিয়ে গেলো মেঘের পার্টনার

ইচ্ছে পুতুল ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে মেঘের সাথে যে প্রতিযোগীর গান গাওয়ার কথা ছিল সেই প্রতিযোগী হঠাৎই সেখান থেকে পালিয়ে যায়। কেনো বা এর পিছনে কি কারণ সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। ময়ূরী তার বাবাকে বলে, মেঘের সঙ্গে যার গান গাওয়ার কথা ছিল সে পালিয়ে গিয়েছে। এই কিভাবে সফলতা পাবে পৌঁছবে মেঘ?

হেরে যাচ্ছে মেঘ

মেঘের সাথে অন্যান্য যারা ছিল তাদের সাথে কথা বলে কম্পিটিশনের কর্তৃপক্ষ। তাদেরকে গান গাওয়ার কথা বললে তারা বলে যে গানটি মেঘ গাইবে সেটা তারা অনুশীলন করেনি তাই তেমন ভালো পারফরম্যান্স হবে না ফলে মেঘের গানটা নষ্ট হবে। আর তার সাথে মেঘের জেতার সম্ভাবনা কমে যাবে। এখন মেঘ পড়েছে মহা বিপদে। তবে কি এবার এভাবেই হেরে যেতে হবে তাকে?