অনেক বড় বিপদে পড়লো ইচ্ছে পুতুল ধারাবাহিকের নায়িকা তিতিক্ষা! দুঃখের সুর দর্শক মহলে

শুরুতে সমালোচনা হয়ে গিয়েছিল জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের উপর দিয়ে। অন্য একটি ধারাবাহিকের প্লট অনুকরণ করা হয়েছে এটাই ছিল ধারাবাহিকের প্রতি অভিযোগ। কিন্তু দর্শকদের সেই সমস্ত অভিযোগকে মিথ্যে করে আজ সবার প্রিয় হয়ে উঠেছে এই মেগা। তবে দুঃখের বিষয় টিআরপিতে তেমন ভালো জায়গা দখল করতে পারেনি এই ধারাবাহিক।

বর্তমান গল্প অনুযায়ী, কিছুদিন আগেই একে অপরের থেকে অনেক দূরে চলে গিয়েছিল ধারাবাহিকের নায়ক নীল এবং নায়িকা মেঘ। তারা পরস্পরকে ভালবাসে কিন্তু অভিমানের বসে তারা সেই কথা বলতে পারছে না এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল তাদের দুই পরিবার। তাই নায়ক নায়িকাকে কিছু না জানিয়েই দুজনার বিয়ে ঠিক করে ফেলে তাদের পরিবার।

এখনো অবধি তাদের পরিকল্পনা অনেকটাই সফল হয়েছে তা বলাই বাহুল্য। তারা ঠিক যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হয়েছে। পান পাতা সরিয়ে মিলকে দেখেছে মেঘ। একে অপরকে দেখে বেশ অবাক হয়েছে তারা। কিন্তু তাদের যেহেতু আগের থেকে কিছু জানানো হয়নি তাই বেশ রেগেও গিয়েছে দুইজনে। কিন্তু এই রাগ যে বেশিক্ষণের নয় সেটা এতক্ষণে বুঝতে পেরেছেন দর্শকমহল।

সবই ঠিক দিকে এগোচ্ছে কিন্তু সেটা খুব বেশিক্ষণ বহাল থাকবে না। ধারাবাহিকের আগামী পর্বে মেঘের উপর নেমে আসতে চলেছে এক ভয়ঙ্কর বিপদ। মেঘের দিকে এগিয়ে আসছে চলমান মৃত্যু। আর সেটা হলো তার দিদি ময়ূরী। যতদূর জানা যাচ্ছে বিয়ের মণ্ডপেই মেঘকে গুলি করবে ময়ূরী। মৃত্যুর কোলে লুটিয়ে পড়বে মেঘ। শোনা যাচ্ছে টিআরপি কম থাকার দরুন এই মাসেই শেষ হয়ে যাবে ধারাবাহিক। তবে কি মৃত্যু দেখিয়েই শেষ হবে ধারাবাহিকের সম্প্রচার?

না তেমনটা হচ্ছে না। এতদিন অবধি এত বড় বড় সব অন্যায়ের শাস্তি না পেলেও এইবার শাস্তি হবে ময়ূরীর। অনিন্দ্য নিজের ময়ূরীকে পুলিশের হাতে ধরিয়ে দেবে! সাময়িক অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ফিরবে মেঘ এবং সারা জীবন নীলের সাথে সংসার করবে সে। হেরে যাবে ময়ূরী ধরা পড়বে রূপ। ধারাবাহিকের শেষটা দর্শকের ভালোই লাগবে এমনটাই সূত্রের খবর।