নীলকে নিজের রক্ত দিয়ে জীবন বাঁচালো মেঘ! এবার নিজের ভুল বুঝবে মীনাক্ষী, টিভির আগেই জানুন গল্প

বর্তমানে জি বাংলা (Zee Bangla) সম্প্রচারিত ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকটি যেদিকে এগোচ্ছে, অনেকেরই মনে হচ্ছে হয়তো গল্পে আসতে চলেছে নতুন কোনও অধ্যায়। ‘ইচ্ছে পুতুল’এ মেঘ ও নীলের জীবনে আসবে নতুন কোনও মোড়। সম্প্রতি ধারাবাহিকের প্রোমোতে দর্শকরা দেখতে পেয়েছেন মেঘের জীবনে আসতে চলেছে নতুন মানুষ।

ইতিমধ্যেই ময়ূরীর চালাকিতে মিথ্যা অপবাদে মেঘকে তার শ্বশুর বাড়িতে অপমানিত হতে হয়েছে। এবার গিনির বয়ফ্রেন্ড রূপের সঙ্গে মেঘের নাম জড়িয়ে মেঘকে বদনাম করে ময়ূরী। গিনিকে বাঁচাতে গিয়ে মেঘ শ্বশুরবাড়িতে সকলের কাছে খারাপ হয়েছে। অবশেষে চরিত্রহীন তকমা নিয়েই নিজের শশুর বাড়ি ছাড়ে মেঘ।

প্রতিযোগিতায় জয়ী মেঘ

মেঘের প্রথম গানে বিচারক খুব খুশি হয়। কিন্তু ডুয়েট গান করার সময় সমস্যায় পড়ে মেঘ। মেঘের সঙ্গে যার গান গাওয়ার ছিল, সে চলে যায়। এর ফলে ডুয়েটে গান গাওয়ার কেউ ছিল না। এদিকে গুরুজির কথায়, যে কেউ সেই ডুয়েটে মেঘের সাথে গান গাইলে খারাপ হতে পারে। আর তা নিয়েই চিন্তায় পড়ে মেঘ। পরে মেঘের সঙ্গে ডুয়েট গান গায় মেঘের গুরুজির ছাত্র জিষ্ণু। অবশেষে প্রতিযোগিতায় জিতে যায় মেঘ।

দুর্ঘটনার কবলে নীল

মেঘের এই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। নীলের অ্যাক্সিডেন্টের খবরে সেই আনন্দ নিমেষেই বিবর্ণ হয়ে যায়। মেঘের কাছে ফোন আসে পুলিশের, তাদের থেকে ঘটনাটা জানতে পেরে সঙ্গে সঙ্গে বাবাকে জানায় সে। তার সাথে সাথে জানতে পারে ময়ূরী, আর সঙ্গে সঙ্গে নীলের বাড়িতে সব জানিয়ে দেয়। মেঘের পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যায় নীলের পরিবারের লোকজন। তারা কিছুতেই মেঘকে নীলের কাছে যেতে দেয় না।

নীলকে রক্ত দিয়ে বাঁচালো মেঘ

কিন্তু মাঝপথে নীলকে নিয়ে টানাটানি পড়ে যায়। দুর্ঘটনায় অনেকখানি রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়াই, রক্তের প্রয়োজন হয় নীলের। মেঘ আর নীলের ব্লাড গ্রুপ এক। এমন অবস্থায় মেঘকে ডেকে পাঠায় মীনাক্ষী। এরপর নীলকে রক্ত দিয়ে বাঁচায় মেঘ। ছেলের প্রাণ বাঁচানোর দরুন মেঘের প্রতি মীনাক্ষীর বিরূপ ধারণা একটু হলেও প্রশমিত হয়। যদি সত্যিই মীনাক্ষী মেঘকে ভালবাসতে শুরু করে তাহলে কেমন লাগবে দর্শকদের?