বাংলা টেলিভিশনের দুনিয়ায় এখন টিআরপিই সব। আর তাই বহু সময় বন্ধ হয়ে গেছে বহু ভালো ভালো ধারাবাহিক। এই যেমন কয়েক মাস আগে স্টার জলসার পর্দায় শেষ হয়ে যায় সমসাময়িক সময়ে বাংলার অন্যতম বাস্তব ধর্মী ধারাবাহিক মেয়েবেলা। ভালো গল্প অভিনেতা অভিনেত্রীদের দারুন অভিনয় কোন কিছুই কাজে লাগেনি। অচিরেই দর্শকদের মনে দুঃখ দিয়ে টিআরপির লড়াইয়ে পিছু হটে এই ধারাবাহিকটি।
দর্শকরা বারবার চ্যানেলের কাছে এই ধারাবাহিকটি বন্ধ না করার আর্জি জানিয়েছিলেন। কিন্তু কোন কিছুতেই লাভ হয়নি। বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। এই মেয়েবেলা ধারাবাহিকের মধ্যে দিয়ে যেমন টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছিলেন বাংলা স্বর্ণযুগের অভিনেত্রী রূপা গাঙ্গুলী। ঠিক তেমনই এই ধারাবাহিকের মধ্যে দিয়ে আবারও পর্দায় ফেরেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। এই ধারাবাহিকে নায়ক চরিত্রে ছিলেন থিয়েটার, ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা অর্পণ ঘোষাল।
মেয়েবেলা ধারাবাহিকে মৌয়ের চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন স্বীকৃতি। অভিনেতা অর্পণ ঘোষালের সঙ্গে তার জুটি দর্শকদের বেশ মনে ধরেছিল। শান্তশিষ্ট স্বভাব এবং বুদ্ধিদীপ্ত অভিনয়ে সবার নজর কেড়ে নিয়েছিলেন অভিনেতা অর্পণ ঘোষাল। সুপুরুষ, সুদর্শন এই অভিনেতা কার্যত রাজত্ব করছেন বাঙালি তরুণীদের মনে।
বলা যায় বাংলার ক্রাশ হয়ে উঠেছিলেন তিনি। এই অভিনেতা মনপ্রাণ দিয়ে থিয়েটার করতে ভালোবাসেন। তার কথায় থিয়েটার করে যদি সংসার চলে যেত তাহলে হয়ত আজীবন থিয়েটারটাই মন দিয়ে করতেন। টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন এই অভিনেতা। তবে আজও তাকে থিয়েটার টানে। টেলিভিশনের কাজের চূড়ান্ত ব্যস্ততার মাঝে থিয়েটারকে সেই অর্থে সময় দিতে পারতেন না। আর তাই মেয়েবেলা পরবর্তী থিয়েটারকে সময় দেওয়ার জন্য ধারাবাহিকে ফিরছেন না তিনি।
সম্প্রতি আসছে তার নতুন ওয়েব সিরিজ অন্তরমহল। তবে সিরিয়াল শেষ হয়ে গেলেও ‘মৌঝর’ জুটিকে ভোলেনি দর্শক। আর তাদের ভালোবাসাতেই কিছুদিন আগে এক বিজ্ঞাপনে স্ক্রিন শেয়ার করেছিল এই জুটি।এবার অর্পণ জানিয়েছেন, আবারও তিনি আর স্বীকৃতি নতুন প্রোজেক্ট ফিরবেন। আগামী দিনে ঘোষণা করাও হবে। তবে তিনি জানিয়েছেন, না এবার আর ধারাবাহিকে নয়। আন্দাজ করা যাচ্ছে OTT প্ল্যাটফর্মে ফিরবেন তারা। যদিও এই বিষয়টা খোলসা করেননি অর্পণ।





