এই মুহূর্তে এই বাংলা বিনোদনের (Bengali Entertainment) টেলিভিশন (Television) চ্যানেল গুলিতে ধারাবাহিকের (Bengali Serial) সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আসছে একের পর এক নতুন মেগা (Mega Serial) এবং তার বদলে শেষ হয়ে যাচ্ছে একাধিক পুরনো সব জনপ্রিয় ধারাবাহিক।
এখন যেকোনো ধারাবাহিককে যদি টেলিভিশনের পর্দায় মাসের পর মাস বছরের পর বছর টিকে থাকতে হয় তাহলে অবশ্যই সেই ধারাবাহিকটিকে বাংলার টিআরপি তালিকায় (TRP) তাদের সেরার স্থান দখল করতে হবে। যদি সেই ধারাবাহিকটি টিআরপিতে স্লট হারায়, তাহলে ওই ধারাবাহিকটিকে খুব বেশি দিন সম্প্রচার করে নিজেদের মুনাফা লাভের পথে বাধার সৃষ্টি করে না চ্যানেল কর্তৃপক্ষ।
যদিও একটু হাই বাজেটের ধারাবাহিক হলে সেটিকে একটি দ্বিতীয় সুযোগ দিয়ে থাকে চ্যানেল কর্তৃপক্ষ। যে ধারাবাহিকের টিআরপি বাজেভাবে পড়ে যায় সেই ধারাবাহিকটিকে অন্য স্লটে দিয়ে নিজেদের প্রমাণ করার আর একটা শেষ সুযোগ দেয় চ্যানেল। যদি সেখানেও সেই ধারাবাহিক ব্যর্থ হয় তাহলে সেটিকে চালিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব হয়ে ওঠে না চ্যানেলের কাছে।
সম্প্রতি জানা গেল একই সাথে জনপ্রিয় চ্যানেলের দুই জনপ্রিয় ধারাবাহিককে শেষ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। এই দুটি ধারাবাহিক একই প্রোডাকশন হাউজের তৈরি। এক সময় দর্শকদের মন জয় করে নিয়েছিল এই ধারাবাহিকগুলি। কিন্তু সম্প্রতি তাদের টিআরপি একেবারেই তলানিতে ঠেকায় আর সেগুলিকে সম্প্রচার করতে চাইছে না চ্যানেল। এই ধারাবাহিক গুলির বদলে আসছে নতুন সব মেগা।
আরও পড়ুনঃ চিরকালের মতো হারিয়ে গেলো পরাগ, শিমুলের জীবনে আবার নতুন মানুষ! অন্য সময়ে ধারাবাহিকে নতুন মোড়
স্ক্রীন প্লেয়ার্স প্রোডাকশন হাউজের কালারস বাংলার সিরিয়াল টুম্পা অটোওয়ালি। এর পাশাপাশি জি বাংলার মিলি। এই ধারাবাহিকটিও ওই একই প্রোডাকশন হাউজের তৈরি। টুম্পা অটোওয়ালির শেষ শুটিং হয়েছে গত পরশু আর শেষ সম্প্রচার হবে আজ। অন্যদিকে মিলি ধারাবাহিকটির শেষ শুটিং হয়েছে গতকাল আর শেষ সম্প্রচার হবে আগামী ৫ এপ্রিল। দুটি ধারাবাহিক একসাথে চলে যাওয়ায় বেশ মন খারাপ দর্শক মহলের।





