বাংলা টেলিভিশনের এই মুহূর্তের একটি জনপ্রিয় ধারাবাহিকের নাম হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। শুরু প্রথম থেকেই সূর্য দীপার জুটি দর্শকের কাছে অত্যন্ত পছন্দের। তবে বর্তমানে তাদের দুই মেয়েই মন জিতে নিচ্ছে সকলের।
কিছুদিন আগেই সোনা এবং রুপাকে নিয়েই এগোচ্ছিল এই ধারাবাহিক তবে সম্প্রতি দেখানো হচ্ছে দীপার বোন উর্মি মা হতে চলেছে আর তার শরীর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয়েছে সূর্যর হাসপাতালে এবং সেখানে এসে জানা গিয়েছে যে বাচ্চার মাথা উল্টোদিকে হয়ে গেছে যার ফলে অনেক বেশি রক্ত লাগবে।
এই কথা শুনে দীপা সহ পুরো পরিবার অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে আর তখনই দীপা বলে তার কাছে এই মুহূর্তে তার বোনুর জীবনের থেকে বেশি কিছু নয় তাই সেই রক্ত দেবে। এই কথা শুনে রুপা বলে যে তুমি কি করে রক্ত দেবে তুমি তো নিজেই অসুস্থ! আর রুপার সাথে সূর্য একমত হয়। কিন্তু দীপা কারোর কথা শুনতে চায় না। তারপর যখন তার শরীর থেকে রক্ত নেয়া হচ্ছিল তখন রিপোর্ট দেখে নার্সও অবাক হয়ে যায় এবং সেও বলে ওঠে আপনি জানেন আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে এজন্য।
কিন্তু সেটাও দীপা গ্রাহ্য করে না। তারপর যখন সে রক্ত দিয়েছিল সে সময় মিশকা সেখানে আসে এবং দীপাকে মেরে ফেলার চক্রান্ত করে। দীপার শরীর থেকে সমস্ত রক্ত যাতে বেরিয়ে যায় সেই কারসাজি করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর তখনই সেখানে সূর্য এসে উপস্থিত হয় আর দীপাকে বাঁচিয়ে নেয়। কিন্তু তারপরে দীপার যখন ওঠার ক্ষমতা নেই সেই সময় মিশকা জানায় যে তার রক্ত দিয়েই এবার উর্মির ক্ষতি করে দেবে সে।
এই বলে সে ঘর থেকে বেরিয়ে আসে তারপর যখন মিশকা উর্মিতে ইনজেকশন দিতে যায় তখন দীপা এসে বাধা দেয় এবং বলে এই ইনজেকশন দিলে উর্মির ক্ষতি হয়ে যাবে। তখন সূর্য সিদ্ধান্ত নেই যে ইনজেকশনটা টেস্ট করানোর পরেই উর্মিকে দেওয়া হবে। এবার শুধু দেখার উর্মির ক্ষতি করতে গিয়ে সূর্যের হাতে ধরা পড়ে যায় কিনা মিশকা?





