সূর্যের প্রতি মিশকার ভালোবাসাই হবে দীপার হাতিয়ার! আগাম পর্ব ফাঁস টিভির আগেই

এই মুহূর্তে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে দর্শকদের মতে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। প্রায় প্রত্যেক সপ্তাহে চ্যানেল টপার হচ্ছে এই ধারাবাহিক। এখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ। এই ধারাবাহিকে ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। বর্তমানে সূর্যকে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে দীপা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী খুন না করেও খুনের দায়ে বর্তমানে জেল বন্দি ধারাবাহিকের নায়ক সূর্য সেনগুপ্ত। তার মাথায় এখন পরপর অনেকগুলো কলঙ্কের ভার। প্রথমত নিজের সহকর্মী এবং বন্ধুকে প্রেগন্যান্ট করে সেটা শিকার না করার অপরাধ এবং দায় এড়াতে সেই বন্ধুকে খুন করার অপরাধ এই দুই ভাবে ফেঁসে গিয়েছে সূর্য।

তাকে বাঁচানোর জন্য, তার গায়ে লাগা সমস্ত কলঙ্ক মুছে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দীপা তথা তার পরিবারের লোকজন। তবে মিশকা একের পর এক মাত দিচ্ছে তাদের। তবে এইবার সূর্যের প্রতি দুর্বলতাই এবার কাল হয়ে দাঁড়াবে তার জীবনে। এটাই দীপাকে সাহায্য করবে তাকে সবার সামনে ধরিয়ে দিতে।

শুরু থেকেই দীপার সাথে সূর্যের বিয়েটা মেনে নিতে পারেনি মিশকা। কারণ সূর্যকে ভীষণ ভালোবাসে সে। দীপার সাথে সূর্যের যেন তেন প্রকারে ছাড়াছাড়ি করিয়ে দেওয়ার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে সে। শেষ পর্যন্ত কাজ না হওয়ায় এমন একটা ঘৃণ্য কাজে নিজেকে জর্জরিত করেছে মিশকা। তবে সে যা যা করেছে সবটাই তার সূর্যের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। সূর্যকে না পেয়ে এবং প্রতিনিয়ত তাকে অন্য একটা মেয়ের সাথে সুখী থাকতে দেখে ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হয়েছে মিশকা।

সাধারণ মানুষ ঠিক যে যে কাজগুলি করার কথা কখনো স্বপ্নেও ভাবতে পারেনা সেই কাজগুলোই বর্তমানে অবলীলায় করে চলেছে মিশকা। কিন্তু সূর্যের কাছ ছাড়া হয়নি সে। সূর্য কফি ছাড়া থাকতে পারে না বলে কনস্টেবলের সাথে হাত মিলিয়ে তাকে দিয়ে কফি পাঠিয়েছে মিশকা। তার এই ভুলটা তাকে কত বড় বিপদে ফেলতে পারে সেটা একবারের জন্যও মাথায় আসেনি তার। শুধুমাত্র সূর্যের আশেপাশে থাকবে বলে এত বড় রিক্স নিয়ে বৃদ্ধ মহিলা সেজে থানার আশেপাশে ঘোরাঘুরি করছে সে। ভালোবাসা মানুষকে সুন্দর করে তোলে কিন্তু এখানে সেই ভালোবাসাই মিশকাকে ভয়ংকর করে তুলেছে।