সূর্য দীপার জীবনে প্রেমের বন্যা, উল্টোদিকে খাবার না পেয়ে বেহাল মিশকা! লাবণ্যকে হাতিয়ার করে এবার ঢুকলো সেনগুপ্ত বাড়ি!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড় আর সূর্য দীপার জীবনে নতুন বিপদ।

কোনো বড় ঝড় আসার আগে চারিদিক যেমন শান্ত হয়ে যায়, সবকিছু যেমন ভীষণ নিশ্চিন্ত মনে হয় ঠিক তেমন করেই এক অদ্ভুত শান্তি বিরাজ করছে সূর্য দীপার জীবনের বর্তমান দিনগুলিতে।বেশ ভালো সময় কাটাচ্ছে তারা। তবে ঝড় আসতে যে আর খুব বেশি দেরি নেই, তারই ইঙ্গিত মিলল এই দিনের পর্বে।

এদিনের পর্বে দেখা যায়, অনেকদিন পর সেই পুরনো মুহূর্তগুলো নতুন করে ফিরে পাচ্ছে সূর্য দীপা। সোনা রুপা আর পরিবারের সকলকে নিয়ে তাদের সাম্প্রতিক কাল বেশ সুখকর হয়ে উঠেছে। এর মাঝেই সোনা রুপা জেদ ধরে তারা স্কুলে যাবে না। ভীষণ বায়না করায় তাদের কথা শুনতে বাধ্য হয় সূর্য আর দীপা।

তারপর তারা প্ল্যান করে ঠিক সেইখানে যাওয়ার যেখানে একটি কনফারেন্স করছে লাবণ্য। অদ্ভুতভাবে সেই দিন সেইখানে আসে মিশকা। মিশকা খাবার খাওয়ার পর, বিল দেওয়ার জন্য টাকা না দিতে পারলে হোটেল ম্যানেজারের সঙ্গে ঝামেলা বেধে যায় তার। লাবণ্য যখন শুনতে পায় একজন গর্ভবতী মহিলা টাকার জন্য এমন করছেন। তখন নিজেই সেই টাকা মিটিয়ে দেয় সে। তারপর লাবণ্য জানতে পারে ওই মেয়েটা আসলে মিশকা।

লাবণ্যকে পেয়ে এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি সে, তাই তাকে যে সোসাইটিতে থাকতে দেওয়া হচ্ছে না এই ভিডিওটাও লাবণ্যকে দেখায় মিশকা। এই সমস্ত ঘটনায় লাবণ্য খুব অপ্রস্তুত হয়ে পড়ে। মিশকা খুব ভালো করেই জানে, সে তার সন্তানের দোহাই দিয়ে লাবণ্যর থেকে অনেক কিছু আদায় করে নিতে পারবে। ওই একটা জায়গায় গিয়ে লাবণ্য নরম হতে বাধ্য। তাই এখন সেটাকরি কাজে লাগাচ্ছে মিশকা। তবে কি এবার মিশকাকে নিজের বাড়িতেই আশ্রয় দেবে লাবণ্য?