কনস্টেবলের সাহায্যে জেল থেকে পালিয়ে এবার সোনা রুপাকে কিডন্যাপ করল মিশকা! আসছে নতুন বিপদ

দাঁড়িয়ে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। প্রায় প্রতি সপ্তাহেই টপার হচ্ছে এই মেগা। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। বর্তমানে ধারাবাহিকের প্রতিটি পর্বে চলছে টানটান উত্তেজনা। বহুদিন পর সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে সুখ-শান্তি।

অনেকদিন ধরে মিশকার কালো ছায়া ঘিরে রেখেছিল সূর্য দীপার জীবন। বহুদিন পর সেই ছায়া সরে গিয়েছে। দীপা মিশকাকে কোর্টে ধরে এনে প্রমাণ করে দিয়েছে সূর্য খুনি নয়। সূর্যের উপর আসা সমস্ত মিথ্যা অভিযোগ খারিজ করে সূর্যকে বেকসুর খালাস করেছে আদালত। জেলবন্দী হয়েছে মিশকা।

কিন্তু জেলের মধ্যে বসে বসেও মিশকা ভাবতে থাকে কি করলে দীপা আর সূর্যকে আবারও বিপদে ফেলা যায়। কারণ তাদের এত সুখ শান্তি সহ্য করতে পারছে না মিশকা। ওদিকে সূর্য সুখে শান্তিতে সংসার করবে আর এদিকে মিশকা আর বাচ্চাকে নিয়ে জেলে পোছে মরবে এটা কোনদিনও মেনে নেবে না সে।

লুকিয়ে থাকাকালীন মিশকাকে যে কনস্টেবল সাহায্য করেছিল, তাকে কাজে লাগিয়েই এইবার নিজের কার্যসিদ্ধি করলো সে। সবকিছু ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কনস্টেবলকে ব্যাবহার করে রাতের অন্ধকারে জেল থেকে বেরোনোর ব্যবস্থা করে ফেলে মিশকা। এরপরই নিজের কাজ শুরু করে দেয় সে।

সেনগুপ্ত পরিবারে এখন চলছে উৎসব। আর এই সুযোগে সোনা রুপাকে কিডন্যাপ করে মিশকা। এরপর সে ঠিক করে সোনা রুপাকে কাজে লাগিয়ে জেল থেকে বেরোবে সে। শুধু তাই নয় এবার সে আর তার বেবি সোজা এসে ঢুকবে সেনগুপ্ত পরিবারে। আর দীপা যাবে বাড়ির বাইরে। যদি সত্যিই মিশকা এমন কিছু করে তাহলে কেমন লাগবে দর্শকদের?