এই মুহূর্তে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে একের পর এক নতুন ধারাবাহিকের (Bengali Serial) আগমনে জমে উঠেছে দর্শকদের অবসর জীবন। টিআরপির অভাবে একটা মেগা শেষ হতে না হতেই সেই জায়গা দখল করতে ছুটে আসছে আরো দুটি নতুন ধারাবাহিক। সবমিলিয়ে কোনটা ছেড়ে কোনটা দেখবেন বুঝে উঠতে পারছেন না দর্শক মহল। এর মাঝেই জানা গেল আসতে চলেছে আরো এক নতুন ধারাবাহিক।
এই মুহূর্তে বাংলা বিনোদন জগতে যে সমস্ত চ্যানেল গুলো ধারাবাহিক প্রদর্শনে শীর্ষস্থানে রয়েছে তার মধ্যে অন্যতম হলো জি বাংলা (Zee Bangla)। এখন এই জানলে সম্প্রচারিত বেশিরভাগ ধারাবাহিক স্লট লিড করছে এবং টিআরপি তালিকার প্রথম স্থান এর অবস্থান করছে। কিছুদিন আগেই এই চ্যানেলে শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক অষ্টমী। এইবার আরো এক নতুন মেগার আসার পাকাপাকি খবর পাওয়া গেল চ্যানেলে কর্তৃপক্ষের তরফ থেকে।
সম্প্রতি দর্শকদের জানানো হয়েছিল, বাংলা টকিজ প্রোডাকশন হাউজের তরফ থেকে আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক। তবে এই ধারাবাহিকটি কবে আসবে এবং ধারাবাহিকের নায়ক নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে সেই সম্পর্কে বিশেষ কোন তথ্য প্রকাশ করা হয়নি চ্যানেল এর পক্ষ থেকে। কিন্তু সূত্রের খবর আর খুব বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই নতুন ধারাবাহিক।
আরও পড়ুন: স’ন্দে’হের তালিকায় পলাশ! তাকে ধ’র’তে ফাঁ’দ পা’ত’লো পু’লি’শ! ভ’য়ে’র বসে চ’র’ম ভু’ল করে বসলো প্রতীক্ষা!
যতদূর জানা যাচ্ছে এই ধারাবাহিকের নাম হতে চলেছে, কে প্রথম কাছে এসেছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে ধারাবাহিকের গল্প হবে বেশ রোমান্টিক এবং ভালোবাসায় পরিপূর্ণ। এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা যাবে মোহনা মাইতিকে (Mohona Maiti) শেষবার তাকে দেখা গিয়েছিল গৌরী এলো ধারাবাহিকে। সেই ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকে তাকে আর নতুন কোন প্রজেক্টে দেখা যায়নি।
অন্যদিকে নায়কের চরিত্রে থাকবেন টুম্পা অটোওয়ালী ধারাবাহিক খ্যাত সায়ন বোস (Sayan Bose)। অর্থাৎ এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকরা একেবারে নতুন একটি জুটি পাবেন। এবার প্রশ্ন হচ্ছে কবে এই ধারাবাহিকের প্রথম ঝলক দেখতে পাবেন দর্শক মহল? যতদূর জানা যাচ্ছে, আগামী সপ্তাহে সোমবার আসতে চলেছে এই ধারাবাহিক প্রথম প্রোমো।






