গৌরী এলোর অভিনয় দেখে ট্রোল করেছিলেন যে ভক্তরা, তাদেরই মন জিতলেন মোহনা! নতুন প্রোমো দেখে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ দর্শক

এখন বাংলা বিনোদন (Bengali Entertainment) দর্শকদের একেবারে হাতের মুঠোয়। তাই মানুষ এই বিনোদনকেই নিজেদের অবসর দিন যাপনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বেছে নিয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই বাংলার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলি একের পর এক নতুন নতুন গল্প পরিবেশন করছে দর্শকদের সামনে। এইবার বাংলা বিনোদনের এক জনপ্রিয় চ্যানেলে আসতে চলেছে হাই বাজেটের নতুন ধারাবাহিক।

আসছে কে প্রথম কাছে এসেছি

অনেকদিন ধরেই টলি পাড়ায় শোনা যাচ্ছিল এবং দর্শকদেরকেও জানানো হয়েছিল যে জি বাংলায় আসতে চলেছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের নাম হলো কে প্রথম কাছে এসেছি। এই ধারাবাহিকটিকে সম্প্রচারের স্লট করে দিতেই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিতে চলেছে একই প্রোডাকশন হাউজের আরও একটি ধারাবাহিক মন দিতে চাই।

কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের প্রথম ঝলক। এখানে দেখা গিয়েছে একজন মা কিভাবে বাবা ছাড়াই এবং কারোর কোনরকম সাহায্য না নিয়ে নিজের এবং নিজের মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলতে পারে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মোহনা মাইতিকে। প্রোমো দেখে দর্শকদের মনে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে সে কথা বলাই বাহুল্য।

মোহনার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা

এর আগে মোহনা মাইতিকে গৌরী এলো ধারাবাহিকের প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন দর্শক মহল। গৌরী এলো ধারাবাহিকটি নানারকম ভাবে সমালোচনার শিকার হয়েছিল। একাধিক অবাস্তব বিষয়বস্তু দেখানোর ফলে বারংবার ধারাবাহিকের নায়ক নায়িকা দর্শকদের হাস্যকৌতুকের খোরাক হয়েছিলেন। সেখানে অভিনেত্রীর অভিনয়কেও অনেকে “ওভার অ্যাকটিং” বলে অভিহিত করেছেন। তবে এইবার সেই সমস্ত দর্শকদের মুখ বন্ধ করে দিলেন মোহনা।

আরও পড়ুন: মধুবালার কথায় রেগে গিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হল শিমুল! বৌমার মুখে এমন কথা শুনে ভয় পেয়ে গেল মধুবালা!

 

কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের প্রথম প্রমোশন ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে মোহনা মাইতিকে (Mohona Maiti) নিয়ে এক আলাদাই ভালোলাগার সৃষ্টি হয়েছে। সেখানে তার অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছে। এত অল্প বয়সে এমন গম্ভীর একটি চরিত্র তিনি এতটা সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন যে দর্শকরা বলতে বাধ্য হচ্ছেন “মোহনা মাইতির অভিনয় আগের চাইতে অনেক বেশি উচ্চমানের হয়েছে।” এখন গোটা ধারাবাহিক জুড়ে তিনি কিভাবে দর্শকদের মন জিতে নেন সেটাই দেখার বিষয়।