এই মুহূর্তে বেঙ্গল টপার হল জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী সিরিয়ালটি। বিগত কয়েক সপ্তাহ ধরেই জগদ্ধাত্রী বাংলা সিরিয়ালের মধ্যে সেরার সেরা আসন দখল করে রয়েছে। অন্যদিকে জি বাংলার মিঠাই (Mithai) সিরিয়ালটি একসময় টানা ৫৬ বার টপারের আসন দখল করতে পারলেও এখন টিআরপিতে তেমন ভাল সাড়া পাচ্ছে না।
তবে মিঠাই কিন্তু এখনও একের পর এক রেকর্ড গড়ে চলছে।টানা ৫৬ বার বেঙ্গল টপার হওয়াটাও ছিল একটা রেকর্ড। জনপ্রিয়তার নিরিখে মিঠাই হালফিলের সিরিয়ালগুলি থেকে অনেকখানিই এগিয়ে। টিআরপি দিয়ে যে বাংলা সিরিয়ালের প্রতি দর্শকদের আগ্রহের বিচার করা যায় না মিঠাই তার প্রমাণ।
তবে এবার বাংলা সিরিয়ালে মোস্ট পপুলার ফিকশন ক্যারেক্টার এর মধ্যেই মিঠাই অনুপস্থিত। এটি একটি অনেক বড় ধাক্কা খেলেন ভক্তরা। মোস্ট পপুলার ফিকশন ক্যারেক্টার এপ্রিল 2023 এর প্রথম স্থান পেলে জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা দ্বিতীয় স্থানে নেমে এলো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের স্বস্তিকা। তৃতীয় স্থানে পঞ্চমী ধারাবাহিকের সুস্মিতা।
চতুর্থ স্থানে নিম ফুলের মধুর পর্ণা। পঞ্চম স্থানে রয়েছে গাটছাড়া ধারাবাহিকের খড়ি। কিন্তু লিস্টে নাম নেই মিঠাইয়ের যা দেখে অনেকটাই হতাশ হয়েছেন দর্শকরা। বেশ কিছুদিন হল ধারাবাহিক থেকে চিরতরে ছুটি নিয়ে নিয়েছেন গাঁটছড়া ধারাবাহিকের নায়িকা সোলাঙ্কি রয়। কিন্তু তারপরেও মানুষের পছন্দের তালিকায় পাঁচ নাম্বারে হলেও নাম রয়েছে তার।

কিন্তু বাদ পড়ে গিয়েছে সবার প্রিয় মিঠাই। যা মেনে নিতে পারছেন না মিঠাই ভক্তরা। প্রথমবারের জন্য মোস্ট পপুলার ফিকশন ক্যারেক্টারের তালিকায় নাম নেই মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুন্ডুর। মিঠাইয়ের দিন যে শেষ তারই প্রমাণ দিচ্ছে এই ফলাফল। তবুও চিরকালের জন্য মানুষের মনে সব সময় থেকে যাবে মিঠাই।





