“আমি কারণে পজেসিভ অকারণে নয়”, সিরিয়াল শেষে কোন কথায় এই পতিক্রিয়া দিল পর্দার নন্দা কৌশাম্বী

জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালে অভিনয় করে বাংলার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। সিরিয়ালে নায়ক সিদ্ধার্থের দিদিয়া নন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। যদিও নিজের কর্মজীবনের থেকে বেশি ব্যক্তিগত জীবনের জন্য আলোচনার কেন্দ্রে উঠে আসেন কৌশাম্বী। অনস্ক্রিন ভাই তথা সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন টেলি ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’।

বহুদিন ধরেই শোনা যাচ্ছে, আদৃত এবং কৌশাম্বী নাকি প্রেম করছেন। দুই তারকা এই নিয়ে কখনও খোলাখুলি কথা বলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রচুর ছবিতে তাঁদের প্রেমের ‘প্রমাণ’ মিলেছে। এবার উচ্ছেবাবুর চর্চিত প্রেমিকার নতুন সিরিয়াল আসতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই ধারাবাহিকের প্রোমো।

গত আড়াই বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করার পর শেষ হতে চলেছে ‘মিঠাই’। ইতিমধ্যেই ধারাবাহিকের পুরনো সেট ভেঙে ফেলা হয়েছে। নতুন সেটে চলছে অন্তিম পর্বগুলির শ্যুটিং। তবে ‘মিঠাই’ শেষ হওয়ার আগেই নিজের নতুন প্রোজেক্ট শুরু করে দিয়েছেন কৌশাম্বী। জি বাংলারই আসন্ন এক সিরিয়ালে দেখা যাবে তাঁকে।

শোনা যাচ্ছে, ‘মিঠাই’ শেষের পরেই সেই স্লটে সম্প্রচার শুরু হবে জি বাংলা প্রোডাকশনের নতুন সিরিয়াল ‘ফুলকি’র (Fulki)। ‘মিঠাই’য়ের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস ইতিমধ্যেই সেই ধারাবাহিকের পরিচালনার কাজও শুরু করে দিয়েছেন। সেই সিরিয়ালেই পার্শ্ব চরিত্রে দেখা মিলবে ‘দিদিয়া’ কৌশাম্বীর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান ফুলকিতে তার চরিত্রটি একদমই অন্যরকম। আর তার জন্য খুবই চ্যালেঞ্জিং। কথার ফাঁকে অভিনেত্রী জানালেন তিনি নন্দার মত পজেসিভ না হলেও একটুখানি পজিসিভ তো বটেই। তবে তিনি কারণে পজেসিভ, অকারণে নন এটাও উল্লেখ করলেন তিনি। কৌশাম্বি আরো বললেন তিনি মিস করবেন মিঠাই টিমকে। দর্শকরাও খুব মিস করবে তাদের প্রিয় নন্দাকে।