১২ আগষ্ট দুপুর ২ টো ৩০ মিনিট থেকে আসছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী (Amor sangi)। বিজয়তা পন্ডিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) অভিনীত সেই কালজয়ী সিনেমা এবার আসছে ছোটপর্দায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিজস্ব প্রযোজনা সংস্থা এন আইডিয়াসের হাত ধরেই পর্দায় আসছে এই নতুন ধারাবাহিকটি। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharjee) এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিকে (Shyamoupti Mudly)।
সম্প্রতি জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকের প্রথম ঝলক। যা দেখেই দর্শকদের উৎসাহ পৌঁছেছে তুঙ্গে। ধারাবাহিকের প্রথম ঝলকে দেখা যাচ্ছে এক বাঙালি মধ্যবিত্ত পরিবারের ছেলে রাজ ভীষণ ভালোবাসে তার প্রেমিকা শ্রীকে। তবে মিথ্যের মোড়কে। ভাড়া করা গাড়ি, ভাড়া করা পোশাক পরেই ভালোবাসার মানুষের মন জয় করতে চায় সে। তবে তার এই মিথ্যে চলেনি বেশিদিন। সত্যিটা জেনে যায় শ্রী। তবে কি সে ছেড়ে দেবে রাজকে? ভেঙে যাবে তাদের ভালোবাসার সম্পর্ক? সবটাই জানা যাবে ধারাবাহিকে।
ধারাবাহিকে এবং চরিত্রগুলো প্রসঙ্গে কী বলেছেন নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলি?
সম্প্রতি আসন্ন এই ধারাবাহিক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নীল ভট্টাচার্য। অভিনেতা জানিয়েছেন ‘এটা একটি ভালোবাসার গল্প। পুরোনো টাইটেল ট্রাকটা তো রয়েছেই তবে আমাদের নতুন টাইটেল ট্রাক আসছে। সেটা নিয়েও খুবই উৎসাহী।’ অভিনেতার কথায়, আজ পর্যন্ত প্রায় সমস্ত ধারাবাহিকেই বড়লোকের ছেলে হিসেবে তাকে দেখেছেন দর্শকরা। এই ধারাবাহিকে তার চরিত্রটি একেবারেই আলাদা। একজন সাধারণ গাড়ির মেকানিক সে। তবে চোখে রয়েছে হাজার স্বপ্ন। অভিনেত্রীও জানান স্ত্রী ভীষণ বাস্তববাদী একটি চরিত্র। আজকাল মেয়েদের মতোই যুক্তিবাদী এবং সংবেদনশীল। ধারাবাহিকের প্রসঙ্গে তারা জানান ধারাবাহিকের গল্পে রয়েছে অনেক চমক। শ্রী কি আদৌ বড়লোক বাড়ির মেয়ে কিনা? সে কেন কিছু জানতে পারল না? তারপরই রাজ শ্রীর বিষয়ে কি কি জানে আর কি কি জানে না সবটাই দেখা যাবে গল্পে।
প্রিন্সেপ ঘাটে প্রেম করছেন নীল ভট্টাচার্য
প্রিন্সেপ ঘাটে শুটিং অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী শ্যামৌপ্তি বলেছেন ‘অভিজ্ঞতা খুব ভালো ছিল না। প্রচণ্ড রোদ, আবার যখন রোদের শুট করছি তখন প্রচন্ড বৃষ্টি ছিল। কাদার মধ্যেও শুট করতে হয়েছে।’ প্রসঙ্গে অভিনেতা নীল জানায় স্কুল, কলেজের সময় অনেক কিছুই করেছেন তিনি। প্রিন্সেপ ঘাটেও গিয়েছেন প্রেম করতে। যদিও অভিনেত্রী জানিয়েছেন তিনি ছোটবেলায় গিয়েছিলেন প্রিন্সেপ ঘাটে। যদিও কিছু মাসে আগেই তিনি গিয়েছিলেন প্রিন্সেপ ঘাটে। আর সেই কথা শুনেই নীল বলেন ‘অনেক ব্যাপার আছে সবটা বলা যায়না ক্যামেরায়।’
আরো পড়ুন ছিল না স্কুল ফি দেওয়ার টাকা, জল-বিস্কুট খেয়ে কাটত দিন, আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেতা!
নীল ভট্টাচার্যের সম্পর্কে কি বলেছেন শ্যামৌপ্তি মুদলি
অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় নীলের সম্পর্কে। অভিনেত্রী বলেছেন ‘নীল পাওয়া হাউজ। ধারাবাহিকে রাজ বাস্তবে নীলদা ভীষণ কুল। আর সেটা থেকেই বোঝা যায় বাড়িতে সবাইকে বোধহয় খুব জ্বালাতন করে। তৃণা দিকে দেখলেন সেটা বোঝা যায়।’ অভিনেত্রীর কথা শুনে সঙ্গে সঙ্গে নীল বলে ওঠেন আর বেশি কিছু বলতে হবে না। সঙ্গে অভিনেতা এও জানান তাদের নতুন ধারাবাহিক আসছে দুপুরের স্লটে। এই নিয়ে নানান কথা হলেও তিনি মনে করছেন এটা তাদের কাছে চ্যালেঞ্জ। তাদের ধারাবাহিকের হাত ধরে একটা নতুন স্লট শুরু হচ্ছে, নতুন অডিয়েন্স। এইসবটাই ভীষণ পজেটিভভাবে দেখছেন তিনি।





