টলিউডের (Tollywood) পরিচিত মুখ নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও সোলাঙ্কি রায় (Solanki Roy)। কিছুদিন আগেই বড়পর্দায় পরপর সিনেমা করেছেন তাঁরা। ‘শহরের উষ্ণতম দিনে’ এবং ‘তিলোত্তমা’র পর নীল-শোলাঙ্কি (Neel-Solanki) বাঁধতে চলেছেন জুটি। তাঁরা একসঙ্গে ফিরছেন টেলিপর্দায়।
সম্প্রতি একটি ঝলক প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে বসে আছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। আর অভিনেত্রীর যত্ন নিচ্ছেন স্বয়ং অভিনেতা নীল ভট্টাচার্য। হুইল চেয়ারে বসে থাকা শোলাঙ্কি আসলে গর্ভবতী। নায়ক নীলের সন্তানের মা হতে চলেছেন তিনি। গোটা বিষয়টি এক লহমায় চমকে দিচ্ছে তো? তাহলে আসল কথা জানুন।
আসছে নীল-শোলাঙ্কির নতুন সিরিজ!
হইচই প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ। যে সিরিজের পরিচালনা করছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। সিরিজের নাম হল ‘বোকা বাক্সতে বন্দি’। সিরিজটি সম্প্রচারিত হওয়ার আগে প্ল্যাটফর্মের তরফে প্রকাশ্যে আনা হল তার ফার্স্ট লুক। যেখানে নায়ক-নায়িকার চরিত্রটি ফুটে উঠেছে। দুজনের লুক কি হতে চলেছে সেটাও জানা যাচ্ছে।
আরো পড়ুন: চরিত্র দেখে বীতশ্রদ্ধ বাবাও! ‘তুমি জুন আন্টির মতো কথা বলবে না আমার সঙ্গে…,’ -জীবনের শেষ মুহূর্তে উষসীকে বলেছিলেন তাঁর বাবা
সামনে এল সিরিজের প্রথম ঝলক!
প্রথম ঝলক থেকেই স্পষ্ট, এই সিরিজের মুখ্য ভূমিকায় নীল ও শোলাঙ্কি। ‘বোকা বাক্সতে বন্দি’ ওয়েব সিরিজে শোলাঙ্কি অভিনেত্রীর চরিত্রে অভিনয় করবেন। যেখানে নীল ভট্টাচার্য হলেন তাঁর অনস্ক্রিন স্বামী। সিরিজে দেখানো হবে যে শোলাঙ্কি গর্ভবতী। গল্পটি হতে চলেছে থ্রিলার সিরিজ।
এদিন সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এল। যেটি শেয়ার করে লেখা হয়েছে, আসছে মেগা সিরিয়াল! দেবালয় ভট্টাচার্যের এই সিরিজে মুখ্য ভূমিকায় শোলাঙ্কি রায়, নীল ভট্টাচার্য ছাড়াও দেখা যাবে সৌম্য বন্দ্যোপাধ্যায়, অলিভিয়া সরকার, মৌসুমী সাহা, প্রমুখ কলা কুশলীদের।
View this post on Instagram





