এখন জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরুতে বেশ ভালো রকমের সমালোচনার শিকার হয়েছিল এই ধারাবাহিক। দর্শকরা ভেবেছিলেন এটি ইচ্ছে নদী ধারাবাহিকের অনুকরণ। কিন্তু পরবর্তীতে সেই ধারণাকে মিথ্যে প্রমাণ করেছে ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল নায়িকা মেঘ।
মেঘের কষ্টে আনন্দ পায় ময়ূরী
এই দিনের পর্বে দেখা যায় নীলের কথা ভাবছে মেঘ। নীল যে শেষ পর্যন্ত নিজের ভুলের প্রায়শ্চিত্ত করছে তার দিদিকে বিয়ে করে এটা ভেবে ভালো লাগছে মেঘের। কিন্তু একটা সম্পর্ককে এভাবে শেষ করে আবার একটা নতুন সম্পর্কে যে এত তাড়াতাড়ি কোন মানুষ যেতে পারে এটা ভেবে পুরনো সবকিছুকে মিথ্যে মনে হচ্ছে তার। মেঘের এই ক্ষতটাকে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করছে ময়ূরী। মেঘের এই অবস্থাটাকে উপভোগ করছে ময়ূরী।
ময়ূরীর কুকীর্তি ফাঁস করল অনিন্দ্য
অন্যদিকে দেখা যায় নীলের সাথে দেখা করতে আসে অনিন্দ্য। সে নীলকে কিছু বলার আগে নীল তাকে স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, সে যত তাড়াতাড়ি সম্ভব ময়ূরীকে বিয়ে করতে চায়। মেঘের সাথে ডিভোর্সটা হয়ে গেলেই সে আর এক মুহূর্ত দেরি করতে চায় না।
অনিন্দ্য খুব শান্তভাবে নীলকে তার বড় মেয়ে কিরকম সেই বিষয়টা বোঝায়। অনিন্দ্য তাকে এটাও বলে যে এই বিয়েটা হলে কেউ ভালো থাকবে না। না নীল আর না ময়ূরী। কারণ নীল শুধুমাত্র মেঘকে কষ্ট দেবে বলে ময়ূরীকে বিয়ে করছে। এমন সময় নীলকে ফোন করে ময়ূরী। কেনাকাটার বাহানায় নিলের সঙ্গে বেরোনোর প্ল্যান করে ফেলে সে। অনিন্দ্য বুঝতে পারে তার বোঝানোয় আর কোন কাজ হবে না।
মেঘকে কষ্ট দিতে ময়ূরীকে ব্যবহার করছে নীল
নিজের জীবনের এই দুঃখ কষ্ট গুলোকে নিয়ে নিজের বন্ধুর সঙ্গে কথা বলতে থাকে মেঘ। এমন সময় সেখানে এসে হাজির হয় ময়ূরী। আর পাশাপাশি চলে আসে নীল। এরপর ময়ূরী মেঘকে খোঁচা দিয়ে কথা শোনাতে গেলে নীল তার হাত ধরে গাড়িতে তুলে নেয়। নীলের ব্যবহারে এটা স্পষ্ট প্রমাণিত যে রীতিমত ময়ূরীকে ব্যবহার করছে সে। কিন্তু ময়ূরীতো এটা বুঝতে পারছে না। অন্যদিকে ভিতর ভিতর ভেঙেচুরে শেষ হয়ে যাচ্ছে মেঘ।





