জি-এর নায়ক চলে গেলেন জলসার নতুন মেগায়! নায়ক শূন্য হয়ে পড়লো কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক!জি-এর নায়ক চলে গেলেন জলসার নতুন মেগায়! নায়ক শূন্য হয়ে পড়লো কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক!
ইতিমধ্যেই দশকের জানানো হয়েছে যে, খুব তাড়াতাড়ি বাংলা টেলিভিশনের (Bengali television) অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক তেঁতুল পাতা। ইতিমধ্যেই এই ধারাবাহিকের একটি টিজার পেশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে এই আসন্ন ধারাবাহিকের প্রথম প্রচার (Promo) ভিডিও।
এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে (Gourab Chatterjee)। এবং নায়িকা চরিত্রে প্রথমে অভিনেত্রী অরুনিমা হালদারের নাম উঠে এলেও পরবর্তীতে ঋতব্রতা দে-কে (Ritabrata Dey) নায়িকা হিসেবে চূড়ান্ত করে চ্যানেল কর্তৃপক্ষ। কিছুদিন হল শেষ হয়েছে এই অভিনেত্রীর অভিনীত অষ্টমী ধারাবাহিকটি। যতদূর জানা গিয়েছে ইতিমধ্যেই শেষ হয়েছে প্রচার ভিডিওর শুটিং পর্ব। আর চার পাঁচ দিনের মধ্যেই চ্যানেলের সম্প্রচারিত হবে এই প্রোমো।
তবে মন খারাপের বিষয় হল, জলসার এই ধারাবাহিকের চলে আসছে জি বাংলার (Zee Bangla) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের প্রধান নায়ক। বর্তমানে জি বাংলার পর্দায় যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি (Kon Gopone Mon Bhesechhe)। টিআরপি তালিকাতেও যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে এই ধারাবাহিক।
শুরু থেকেই এই ধারাবাহিকটি টিআরপি (TRP) তালিকায় বেশ ভালো ফলাফল করে আসছে। জি বাংলা প্রোডাকশন হাউসের প্রযোজনায় সম্প্রচারিত এই ধারাবাহিকে নায়ক নায়িকার জুটিকেও খুব পছন্দ করেন ভক্তরা। এখানে নায়ক চরিত্রে অভিনয় করছেন অভিনেতার রনজয় বিষ্ণু এবং নায়িকা চরিত্রে রয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শোনা যাচ্ছে ধারাবাহিকের নায়ক নাকি চলে যাচ্ছে জলসার তেঁতুল পাতা ধারাবাহিকে!
ধারাবাহিক ছেড়ে দিচ্ছে প্রধান নায়ক
কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটিতে প্রধান নায়ক ছাড়াও এমন আরো অনেক চরিত্র আছে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ধারাবাহিকে। এর মধ্যে অন্যতম হলো অরুণাভ চরিত্রটি। এই চরিত্রটি একটি আদ্যপ্রান্ত নেতিবাচক চরিত্র। ধারাবাহিকের নায়কের মাসতুতো ভাইয়ের ভূমিকায় রয়েছে এই অরুণাভ চরিত্রটি। এই চরিত্রের অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা নীল চট্টোপাধ্যায়। তবে এইবার তাকে দেখা যাবে তেঁতুল পাতা ধারাবাহিকের পর্দায়। তবে কি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছেড়ে দেবেন অভিনেতা? সেই বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি। শোনা যাচ্ছে দুই ধারাবাহিকেই অভিনয় করবেন তিনি।





