মীনাক্ষীর চড়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ময়ূরী! বিশ্বাস ভাঙার শাস্তি কেমন হয় বুঝলো ময়ূরী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে আরো জমে উঠেছে ধারাবাহিকের পর্বগুলো, জয় হয়েছে মেঘের। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী মেঘকে অবিশ্বাস করে অনেক ভুল করেছিল গিনি। নিজের কৃতকর্মের ফল ভোগ করেছে সে। তবে শেষমেষ শাস্তি পেয়েছে রূপঙ্কর সান্যাল। মেঘের সাহায্যে এখন সে মুক্ত। তাই এখন আর কৃতজ্ঞতার শেষ নেই গিনির।

সব জানাজানি হওয়ার পরেও একটুও লজ্জা নেই ময়ূরীর। এখনো অব্দি সে চেষ্টা করে যাচ্ছি নিজেকে নির্দোষ প্রমাণ করার। সে আবারো চলে যায় নীলের বাড়ি। তাকে যথেষ্ট কথা শোনায় এবং বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে নীলের ঠাকুমা।

ময়ূরী তখন নীলের মায়ের পায়ে গিয়ে পড়ে। সে এমন ভাবে নীলের মাকে কনভিন্স করতে থাকে, মীনাক্ষী একসময় বলে ওঠে দেয় সবার ছিল শুধু ময়ূরীকে দোষারোপ করলে চলবে না। এই কথাটা শুনে আবার তার বিশ্বাস অর্জনের আশা আছে বলে মনে করতে থাকে ময়ূরী।

আগামী পর্বে দেখা যাবে গিনি এসে ময়ূরীর মুখোশ এক নিমিষে টেনে ছিড়ে দেয়। ফলস্বরূপ আর তাকে কেউ বিশ্বাস করতে পারেনা। আর অবশেষে মীনাক্ষী বুঝতে পারে শুধু রুপকে নয় ময়ূরীকে চিনতেও সে সমানভাবে ভুল করেছে। তখন তাকে একটা থাপ্পর মারে মীনাক্ষী। অন্যদিকে নীলের বাবা মেঘের কাছে গিয়ে তাকে ফিরিয়ে আনতে চায়।