ফ্লপ করল অষ্টমী! ট্রোলারদের চমকে দিয়ে তেঁতুলপাতায় কামাল করল ঋতব্রতা!

জি বাংলার (Zee Bangla) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছিল অর্গানিক স্টুডিওর প্রযোজিত ধারাবাহিক অষ্টমী (Ashtomi)। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী ঋতব্রতা দে (Ritobrota Dey)। ধারাবাহিকটিতে অষ্টমীর ভূমিকায় প্রোমোতে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী। লৌকিক-অলৌকিক, সংস্কার-কুসংস্কার, ধর্ম-ভন্ডামির ধারণাকে স্পষ্ট করে দর্শকদের সামনে এসেছিল অষ্টমী।

পুরুষত্তমের মিথ্যে, সুসংস্কারের বেড়াজাল ভেঙে বৌরাণী মায়ের অংশজাত অষ্টমীর ধর্মের প্রতিষ্ঠা করার গল্প প্রোমোতে দর্শকদের মন আকৃষ্ট করলেও ধারাবাহিকটি শুরু হওয়ার পর সেইভাবে নজর কাড়তে পারেনি দর্শকদের। ধারাবাহিকের গল্প শুরুর থেকেই বিশেষ পছন্দ করেননি দর্শকরা। সেই সঙ্গে অষ্টমীর চরিত্রে অভিনেত্রী ঋতব্রতা দের অভিনয়ও সেইভাবে নজর কাড়তে পারেনি দর্শকদের। গীতা এলএলবিকে হারিয়ে একবারও স্লট দখল করতে পারেনি অষ্টমী। এমনকি তোমাদের রানীকেও হারাতে সক্ষম হয়নি এই ধারাবাহিকটি। ফলেই মাস দুয়েকের মধ্যেই জি বাংলার পর্দা থেকে বিদায় নেয় অষ্টমী।

তবে ধারবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর পরই স্টার জলসার নতুন ধারাবাহিক তেঁতুলপাতায় অভিনয় করার সুযোগ পান অভিনেত্রী ঋতব্রতা। তবে ধারাবাহিকটিতে ঋতব্রতাকে নেওয়ার পর থেকেই শুরু হয় সমালোচনা। দর্শকদের মধ্যে অনেকেই সেইসময় বলেছিলেন কেন টিম ওয়ার্ক প্রযোজনা সংস্থা অরুণিমাকে সরিয়ে তেঁতুলপাতায় নিলেন ঋতব্রতাকে? অষ্টমী ফ্লপ হওয়ার পরও কেন ঝিল্লির চরিত্রে তাকে নিল প্রযোজনা সংস্থা?

তেঁতুলপাতায় দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন ঋতব্রতা দে

তবে তেঁতুলপাতা ধারাবাহিকটি শুরু হওয়ার পরই সমস্ত দ্বিধা মিটে যায় দর্শকদের। সমস্ত ট্রোলের জবাব নিজের অভিনয়ের মাধ্যমে ট্রোলারদের দিয়ে দেন অভিনেত্রী ঋতব্রতা। ধারাবাহিকটিতে কংস মামা ওরফে অভিনেতা গৌরব চ্যাটার্জীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকে গৌরবের সঙ্গে ঋতব্রতার জুটি এখনই ভীষণ পছন্দ করছেন দর্শকরা। ঝিল্লির চরিত্রে ইতিমধ্যেই দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন ঋতব্রতা। খোলামেলা, সহজ সরল মেয়ে ঝিল্লিকে ইতোমধ্যেই ভীষণ পছন্দ করছেন সকলে।

সামাজিক মাধ্যমে যারা অভিনেত্রীকে ট্রোল করছিলেন ঝিল্লির চরিত্রে ঋতব্রতার অভিনয় দেখার পরই তার প্রশংসার পঞ্চমুখ হয়ে যায় সকলে। দর্শকদের মাঝে অভিনেত্রীকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। সকলেই বেশ খুশি ঋতব্রতার অভিনয় দেখে। বলাই বাহুল্য এই ধারাবাহিকটিতে নিজের অভিনয় আরও উন্নত করেছেন অভিনেত্রী। আপনাদের কেমন লাগছে ঝিল্লির চরিত্রে ঋতব্রতার অভিনয়?

Ashtomi, Bengali actress, Bengali serial, Bengali television, Ritobrota Dey, Star Jalsha, Tetul pata, Zee Bangla, অষ্টমী, ঋতব্রতা দে, জি বাংলা, তেঁতুলপাতা, বাংলা টেলিভিশন, বাংলা ধারাবাহিক, বাঙালি নায়িকা, স্টার জলসা