শিমুলের ভালোমানুষিতে বিরক্ত দর্শক, তাকে বাঁচাতে ধারাবাহিকে আসছে নতুন নায়ক!

এতদিন অনেক দয়া মায়া দেখিয়েছে শিমুল। সম্পর্ক না থাকা সত্ত্বেও নিজের কথা একবারও চিন্তা না করে অন্যদের কথা ভেবে এসেছে সে। আর আজ তারই খেসারত দিতে হচ্ছে জি বাংলার (Zee Bangla) কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকের নায়িকা শিমুলকে। সে যখন বিপদে পড়েছে তখন কিন্তু তার থেকে হাত পেতে সাহায্য নেওয়া মানুষটাই নিজের হাত তুলে নিয়েছে।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, গায়ে হলুদের দিন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে পরাগ। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং তার পাশাপাশি থানায় গিয়ে শিমুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মধুবালা অর্থাৎ শিমুলের প্রাক্তন শাশুড়ি মা। ওখানে থাকা প্রত্যেকেই শিমুলকে সাপোর্ট করেছে, পুলিশের সামনে তার হয়ে ভালো ভালো কথা বলেছে।

কিন্তু যার সাক্ষীর সব থেকে বেশি প্রয়োজন ছিল অর্থাৎ মধুবালাই এমন দুর্দিনে শিমুলের সঙ্গ ত্যাগ করেছে। এটা দেখার পর মধুবালার উপর তো ক্ষেপে উঠেইছেন ভক্তরা, এর পাশাপাশি দয়ার সাগর শিমুলকেও তিরস্কার করছে তারা। দর্শকদের দাবি, গয়না চুরির অপবাদটার পরেই শিমুলের উচিত ছিল ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসা। সেই সময়ের পরিস্থিতি বিবেচনা করে মেনে নিলেও, ডিভোর্স হয়ে যাওয়ার পরে অন্তত শিমুলের আর ওই বাড়িতে থাকা উচিত হয়নি। তাহলে তাকে আজ এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না।

এই মুহূর্তে শিমুলের প্রতিবেশী বান্ধবীরা ছাড়া কেউ তার পাশে নেই। আত্মীয়-স্বজন থেকে শুরু করে শিমুলের নিজের বাড়ির দাদা বৌদি প্রত্যেকের নিজেদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। বিপদে সেই মেয়েটার পাশে এসে কেউ দাঁড়ায়নি। আর মধুবালা নিজেকে চরম অকৃতজ্ঞ প্রমাণ করতে করতে সবার সামনে মাটিতে মিশে গিয়েছে। প্রত্যেকে বুঝে গিয়েছে যে শিমুলের মতন মেয়েকে পাওয়ার যোগ্য নয় মধুবালা। কারণ সে একজন চরম স্বার্থপর সুবিধাভোগী মহিলা।

আরও পড়ুন: নিজের শারীরিক অবস্থার কথা জানতে পেরে ভেঙে পড়ল রুপা, দীপার চোখকে ফাঁকি দিয়ে তিস্তার সর্বনাশ করল ভিক্টর!

তাহলে এই বিপদের হাত থেকে কে বাঁচাবে শিমুলকে? শতদ্রু যখন বিপদে পড়েছিল তখন শিমুল তাকে ঠিক জেল থেকে বের করেছিল। কিন্তু এখন শিমুলকে বাঁচাতে কি এগিয়ে আসবে তার প্রাক্তন প্রেমিক? নাকি ঠিক এই সময়ে ধারাবাহিকে এন্ট্রি নেবে নতুন নায়ক! যে শিমুলকে বাঁচানোর মাধ্যমে তার জীবনে প্রবেশ করবে এবং তার জীবনটাকে বদলে দেবে। শিমুলই বা কিভাবে জেলে বসে বসে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? কিছুই ভেবে উঠতে পারছেন না ভক্তরা। কি হবে এবং কি হতে চলেছে সবটাই সময় সাপেক্ষ।