বিয়ে আটকাতে গিয়ে মহাবিপদে কথা-অগ্নি! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় এবং দর্শকদের পছন্দের ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো ‘কথা’ (Kotha)। ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন সুস্মিতা দে (Sushmita Dey) এবং সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ বেশ কয়েক বছর বাদে টেলিভিশনের ছোট পর্দায় ফিরে এসেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। কথা এবং অগ্নিভ জুটিকে তারা অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। কথা অগ্নিভর মাঝে খুনসুটির যে মুহূর্তগুলো তৈরি হয় তা বেশ উপভোগ করেন দর্শক।

তবে এই ধারাবাহিকের দর্শকরা দীর্ঘদিন ধরে প্রশ্ন করছেন কবে এই ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও তারা দেখতে পাবেন। আসলে বেশ অনেক সপ্তাহ কেটে গিয়েছে ধারাবাহিকের কোন নতুন প্রমো ভিডিও আসেনি। তাই জন্যই দর্শকেরা অস্থির হয়ে উঠেছেন ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও দেখার জন্য।

New character entry in Kotha series

কথা ধারাবাহিকের নতুন প্রোমো (New Promo)

তবে আর অপেক্ষা করতে হবে না দর্শকদের। খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় আসতে চলেছে কথা ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। এই নতুন প্রমো ভিডিওর মাধ্যমে ধারাবাহিকের নতুন টুইস্ট সামনে আসবে। যা দেখে দর্শকেরা অবাক হয়ে যেতে পারেন। গতকালের পর্বেই দেখানো হয়েছিল কথা অগ্নিভরা যেই গ্রামে ঘুরতে গেছে সেই মেলায় ছদ্মবেশে রয়েছে মান্ডবী। আর সেই সংক্রান্তই আসছে প্রোমো ভিডিও।

নতুন কোন বিপদে আসছে কথা অগ্নিভর জীবনে। তেমনটাই আন্দাজ করা হচ্ছে। আর যতবারই অগ্নিভর জীবনে কোন বিপদ এসেছে কথা বারবার তার ঢাল হয়ে দাঁড়িয়েছে। এবারও কি তাই হতে চলেছে ধারাবাহিকে?

ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখানো হবে কথা এবং অগ্নিভ যে গ্রামে ঘুরতে গিয়েছে সেখানে এক বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের। গ্রামের লোকেরা এক প্রকার জোর করেই দুজন ছেলে মেয়ের বিয়ে আয়োজন করে। এবারে সেই ছেলে মেয়ে কারা, কার সঙ্গে কার বিয়ে হচ্ছে? সেটা এখনো জানা যায়নি। তবে কথা কি পারবে তাদের বিয়ে আটকাতে সেটাই হলো আসল টুইস্ট। পুরো বিষয় জানতে আপনাদের চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় কথা ধারাবাহিকে।