এগিয়ে গেল ধারাবাহিকের গল্প! বড় হয়ে গেল সোনা! প্রকাশ্যে নতুন প্রোমো

বর্তমানে যে সমস্ত ধারাবাহিক চলছে সেই ধারাবাহিক গুলির মধ্যে সবথেকে পুরনো চর্চিত ধারাবাহিক হলো স্টার জলসার (Star jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। দীর্ঘ দু’বছর হতে চলে ধারাবাহিকটি একটানা চলছে পর্দায়। কখনো ধারাবাহিকের টিআরপি রেটিং কমে যাচ্ছে, আবার কখনো নানান রকম টুইস্ট এনে ধারাবাহিক টিআরপি রেটিং তালিকা এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। তবে দীর্ঘদিন ধরে একঘেয়ে ধারাবাহিক দেখতে দেখতে দর্শকও একঘেয়ে হয়ে উঠেছে। তাই এবারে দর্শকদের সেই একঘেয়েমি দূর করতে নতুন টুইস্ট আনলো ‘অনুরাগের ছোঁয়া’।

বর্তমানে ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে, দুর্যোগের পর রুপা আলাদা হয়ে গিয়েছে তার পরিবারের থেকে। অন্যদিকে সোনা তার মাকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছে। সব মিলিয়ে এখন দুই মেয়ের থেকেই অনেকটা আলাদা হয়ে গিয়েছে দীপা। রুপা তার মায়ের ভুল মৃত্যুর সংবাদ পেয়ে চলে গিয়েছে বিদেশে পড়াশোনা জন্য। অন্যদিকে সোনা দীপার মুখ দেখতে চায়না। দীপাকে ভুল বুঝছে পরিবারের লোকজনও। সূর্যও সোনার জন্য দীপাকে দূরে সরিয়ে দিচ্ছে।

Anurager Chowa, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode 18 September, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৮ সেপ্টেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

দীপা নিজের এক মেয়েকে হারিয়েছে, কিন্তু তার বিশ্বাস রুপা বেঁচে আছে। তাই মরিয়া হয়ে নিয়ে সন্তান কে খুঁজছে। কিন্তু সোনা দিন দিন যেন হিংস্র হয়ে উঠছে বাড়ির সকলের মতন তারও মাকে ভুল বোঝা স্বভাব হয়ে দাঁড়াচ্ছে। এরই মাঝে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। দীর্ঘদিন পর ধারাবাহিকের নতুন প্রোমো দেখে দর্শকও বেশ উত্তেজিত হয়ে পড়েছেন।

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রোমো

ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে পরিবার, সন্তান স্বামীর থেকে আলাদা হয়ে নতুন জীবনে পা রেখেছে দীপা। নতুন শহরে নতুন স্বপ্ন নিয়ে এসেছে সে। এখানে এসেও বিপদের মুখে পড়ে, চুরি হয়ে যায় তার লাগেজ, ব্যাগ সবকিছু। কিন্তু তখনই নতুন শহরের লোকজন তার পাশে এসে দাঁড়ায়, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

অন্যদিকে দেখা যায় সোনাও অনেকটা বড় হয়ে গিয়েছে। সূর্যর সাথে সেও রয়েছে ওই একই শহরে। কিন্তু দীপা যে তাদের থেকে আলাদা রয়েছে সেটা বোঝা যাচ্ছে। প্রোমো ভিডিওতে সোনার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী দেবপ্রিয়া বসুকে। বিভিন্ন ধারাবাহিকের পার্শ্ব চরিত্রগুলিতে এর আগেও দেখা গিয়েছে দেবপ্রিয়াকে। আর সূর্য দীপার লুকও পরিবর্তন করা হয়েছে। এবারে ধারাবাহিকের আগামী পর্ব কোনদিকে এগোবে সেটাই দেখার অপেক্ষা।